ষষ্ঠীর সন্ধ্যায় জনজোয়ারের আনন্দে অসুর হয়ে হাজির হলো বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাস্তবে রূপ নিল। ষষ্ঠীর সন্ধ্যায় শারদ উৎসবে মুখরিত কলকাতা মহানগরীতে অসুর হয়ে দেখা দিল বৃষ্টি। পূর্বাভাস থাকলেও আচমকা মেঘের গর্জন আর বর্ষণে দর্শনার্থীদের মধ্যে হুড়হুড়ি পড়ে যায়। ষষ্ঠীর সন্ধ্যায়(Sasthi Evening) যখন জনজোয়ার আনন্দে তখন অসুর হয়ে হাজির হলো বৃষ্টি । তখনোও শহরের বড় পুজো মন্ডপগুলিতে ঠাসা ভীড়।আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়, আগামী কয়েক ঘণ্টা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তাই সকলকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়। মন্ডপ দর্শনের জন্য যারা বিভিন্ন বড় পূজো মণ্ডপ গুলিতে লাইন দিয়েছিল তারা তখন মাথা বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একে একে হলুদ সতর্কবার্তা জারি করা হয় কলকাতা, হাওড়া, হুগলি জেলার জন্য।

আলিপুর আবহাওয়া দফতরের(Kolkata Weather Office) পক্ষ থেকে শনিবার দুপুরেই আগাম সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছিল, ষষ্ঠীর রাত থেকেই বর্ষণ মুখর হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি। কিন্তু সন্ধ্যা থেকেই ষষ্ঠীর সন্ধ্যায় জনজোয়ারের আনন্দে অসুর হয়ে হাজির হলো বৃষ্টি ।  তাতে ষষ্ঠীর সন্ধ্যার আনন্দ বেশ কিছুটা ম্লান হয়ে যায়।

নতুন জামা কাপড় পড়ে, মাথা বাঁচাতে ছাতা অথবা প্লাস্টিক নিয়ে চলে ওসুর বৃষ্টির সঙ্গে এক লড়াই। বৃষ্টির দরুন শহরে যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়। শহরের অনেক জায়গায় হাঁটু জল জমে যায়। কলকাতা পুরসভার(Kolkata Corporation) নিকাশি বিভাগ দ্রুততার সঙ্গে জমা জল সরাতে পাম্প চালু করে । বহু পুজো মণ্ডপে রাস্তার দুপাশে সাজানো রংবেরঙের আলো সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে নিভিয়ে দেওয়া হয়। যাতে কোন অঘটন না ঘটে। কিন্তু বাধ মানানো যায়নি আমজনতাকে। একটু বৃষ্টি থামতেই শহরের রাস্তায় দেখা দেয় ফের জন প্লাবন। কারণ বছরে এই চারটি দিন পাওয়ার জন্য সারা বছর মুখিয়ে থাকে আপামর বাঙালি।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর