ফের নিম্নচাপের আশঙ্কা, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের বিরতি দিয়ে ফের ফিরছে দুর্যোগ। উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। বুধবার থেকে তার জেরেই দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিন আগে প্রবল বৃষ্টির জেরে কলকাতা সহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। অফিস টাইমে নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। বিপর্যস্ত হয়েছিল মেট্রো পরিষেবা। ফের সেই আশঙ্কা ফিরতে চলেছে।

বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি রবিবার পর্যন্ত অতিমাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া উত্তর অপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোরালো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পশ্চিম বর্ধমান জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটি কোন দিকে যাবে তার ওপর নির্ভর করছে আগামী পূর্বাভাস। তবে নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে নিচু এলাকায়।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং