দুই মেদিনীপুর ও ২৪ পরগনায় লাল সতকর্তা! প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

আগামিকাল অর্থাৎ বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা উপকূল ছাড়িয়ে শহরে ভয়ঙ্কর খেলা দেখাতে আসছে নিম্নচাপ। মায়ানমারের কাছেই সমুদ্রে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রাজ্যের উপকূলে এসেই নিম্নচাপে পরিণত হয়েছে। যা শক্তি বাড়াচ্ছে। বিকেলের মধ্যেই আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নিম্নচাপটি। এর ফলে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে জারি হয়েছে লাল সতকর্তা। সতর্ক থাকতে বলা হয়েছে ওই জেলার মানুষদের। শুধুই বৃষ্টি নয়, পাল্লা দিয়ে ঝড় বইবে এই জেলা গুলিতে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কখনও কখনও। মঙ্গলবার সন্ধ্যার পর বাড়বে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ।

কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোনও সময় প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাগর, বকখালি, গোসাবা অর্থাৎ উপকূল এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। যা ধীরে ধীরে কলকাতার দিকে অগ্রসর হলেই আরও বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের তরফে, মঙ্গলবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা সহ তিন জেলায় অতিভারী বৃষ্টি এবং কলকাতা সহ দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা গুলিতে বুধবার বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলা গুলিতে।

ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ। আগামিকাল অর্থাৎ বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব