বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় এবার মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি।

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিজিতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয় বিজেপি। সেই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এবার সেই সংক্রান্ত মামলা থেকে আচমকা সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে সিবিআই-এর বিরুদ্ধে হওয়া মামলার শুনানি ছিল। সিবিআই-এর বিরুদ্ধে দায়ের করা এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় চার্জ গঠন করতে পারবে না তদন্তকারী সংস্থা। তাই শুনানি হওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি জানা গিয়েছে, আগামী অগস্ট মাসের ১৫ তারিখের পর মামলা অন্য বেঞ্চে সরে যাবে।

উল্লেখ্য বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সিবিআই যথাযথভাবে তদন্ত করছে না বলে অভিযোগ তোলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন একদল দুষ্কৃতী অভিজিৎ সরকারকে খুন করে বলে অভিযোগ তাঁর পরিবারের। কাঁকুড়গাছির বাসিন্দা ওই বিজেপি কর্মীর মৃত্যুর পর রাজ্য বিজেপি সুর চড়ায় শাসক দলের বিরুদ্ধে। এরপর আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার নেয় সিবিআই।

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?