প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ দিল আদালত

সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। আগামিকাল মাণিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরা দিতে হবে দুপুর ২ টোর মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি:প্রাথমিক (PRIMARY) নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (KOLKATA HIGH COURT)। সভাপতি (PRESIDENT)  মাণিক ভট্টাচার্যকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত নতুন সভাপতি নিয়োগ করার। আগামিকাল মাণিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। উল্লেখ্য, এই মামলার তদন্ত করছে সিবিআই সিট।

সোমবার বিচারপতি রাজ্যেকে নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নতুন কাওকে নিয়োগ করার। বলা হয়েছে, যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে, ততদিন সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ২০১৭ সালের যাবতীয় তথ্য জমা দেওয়ার। তবে আদালত মনে করেছে ২০২২ সালের কাগজ জমা করা হয়েছে পুরানো কাগজ দাবি করে। ২০১৭ সালের মামলাকারীদের আবেদন আজ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই কাগজ পেশ করা হয়নি বলে জানা গিয়েছে। তার বদলে একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে।  এদিকে যে বৈঠকের জন্য ১ নম্বর বাড়ানোর  সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই পত্রে অন্য কোনও সদস্যের সই নেই। সই আছে শুধুমাত্র মাণিক ভট্টাচার্যের।

 বিচারপতির নির্দেশ, আগামিকাল মাণিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরা দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। হাজিরা দিতে হবে দুপুর ২ টর মধ্যে। আজকের জমা করা তথ্য সন্দেহজনক মনে করছে আদালত। তা পরীক্ষা করার জন্য পাঠানো হবে এক্সপার্ট কমিটির কাছে। আদালতের মন্তব্য, ‘নির্দেশ যথাযথ পালন করা হয়নি’।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য