বুধে কলকাতা হাইকোর্টে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, কী হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সু্প্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। এবার প্রশ্ন উঠছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যত নিয়ে। বুধবার কলকাতা হাইকোর্টে শুরু হতে চলেছে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চেই উঠবে মামলা।

কী হবে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের? প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারানোর পর থেকে আশঙ্কায় ভুগছেন প্রাথমিকের শিক্ষকরাও। চাকরি থাকবে কিনা তার নিশ্চয়তা পাচ্ছেন না তার ফলে আতঙ্ক গ্রাস করছে। গত ২৮ এপ্রিলে এই মামলার শুনানি ছিল। মামলাটি উঠতেই আদালত স্পষ্ট জানায়, চাকরি বাতিল নিয়ে কথা হলে আইনজীবীরা অনেক কথা বলবেন। এত সময় দেওয়া হবে না। যাদের একই ইস্যু নিয়ে মামলা সেখানে একজনের নেতৃত্বেই কথা হবে। ফলে মামলার শুনানি ৭ মে পিছিয়ে দেওয়া হয়।

সেই মতো বুধবারই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে উঠবে মামলা। এর আগে ৭ এপ্রিল এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি স্থগিত হয়ে যায়।

প্রসঙ্গত, এই ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেই নিয়েই চলছে মামলা। বুধবার থেকে মামলার শুনানি শুরু হলে বোঝা যাবে কোন দিকে বইছে জল।

আজ কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা, রথের বিকেলেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু