৪ বছরে সর্বাধিক বৃষ্টি জুনে, জুলাইতেও কী স্বাভাবিক বৃষ্টি শহরে?

Share:

নিজস্ব প্রতিনিধি : দেরিতে বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তাতেও জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। গোটা মাস পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে শহরবাসী। অস্বস্তিকর গরম বজায় থাকলেও বৃষ্টিতে ঘাটতি হয়নি। জুলাই মাসেও শহরে পর্যাপ্ত বৃষ্টি হবে বলে দাঁড়িয়েছে আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর খবর, গত চার বছরের মধ্যে জুন মাসেই কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
শহরে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান শহরে। তার মধ্যে মাঝেমধ্যেই টানা বৃষ্টির জেরে ভুগতে হচ্ছে শহরবাসীকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জুলাই মাসেও কলকাতার স্বাভাবিক বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হলে গরম বেশ কিছুটা কম থাকবে। জুন মাসে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। পরিসংখ্যান করে দেখা গেলে এই মাসে ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে। অপেক্ষাকৃত তাপমাত্রাও ছিল অনেকটাই কম।

শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এই দিন সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় শুক্র থেকে রবি ভারী বৃষ্টিপাত হতে পারে।। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে। হাওয়া অফিসের সূত্রের খবর, শুক্রবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর