Loading live market data...
Loading active stocks...
Connecting...

একটানা বৃষ্টিতে আহিরীটোলায় বাড়ি ভেঙে বিপত্তি, উদ্ধার ৯

একটানা বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত কলকাতা। এরমধ্যেই বিপর্যয় আরও বাড়িয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ির একাংশ। স্থানীয় মানুষজন দ্রুত ঝাঁপিয়ে পড়ে কয়েকজনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: একটানা বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত কলকাতা। এরমধ্যেই বিপর্যয় আরও বাড়িয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ির একাংশ। স্থানীয় মানুষজন দ্রুত ঝাঁপিয়ে পড়ে কয়েকজনকে উদ্ধার করলেও এখনও ধ্বংসস্তুপে এক শিশু-সহ দু’জন আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরা ও দমকলকর্মীরা মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন।

৯ নম্বর আহিরীটোলা লেনের বাড়িটি বহু পুরোনো। এই দোতলা বাড়িতে থাকতেন দুটি পরিবার। বুধবার সকাল সাতটা নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়িটির একাংশ। ফলে স্বভাবতই ঘুমের মধ্যেই নীচে চাপা পড়ে যায় ওই দুই পরিবারের সদস্যরা। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলবাহিনী। ভেঙে পড়া বাড়ির চাঙড়ে চাপা পড়া অবস্থায় একজন পুরুষ ও মহিলাকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই কোনও রকমে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধ্বংসস্তুপের মধ্যে এখনও তাঁদের শিশুসন্তান আটকে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে অংশ নিয়েছে এনডিআরএফ-ও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ইতিমধ্যেই ৫ থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বেলার দিকে এনডিআরএফ বাহিনী ওই ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপের নীচ খেকে ২ বছরের শিশুকন্য়া সহ এক বৃদ্ধাকে উদ্ধার করতে সক্ষম হন। ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন, আহিরীটোলা ডালপট্টি অঞ্চলে বাড়িটি ধসে পড়েছে। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সকলে মিলে এই কাজ করছে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমও ঘটনাস্থলে পৌঁছে যান বেলার দিকে।

সকলকেই উদ্ধার করা হয়েছে। এরমধ্য়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সকলে মিলে কাজ করছি। পুরসভা সূত্রে জানা যাচ্ছে, গোটা কলকাতায় এরকম তিন হাজারের বেশি বিপজ্জনক বাড়ি রয়েছে। তবে আহিরীটোলা লেনের এই দোতলা বাড়িটি পুরনো হলেও সেই তালিকায় ছিল না। যদিও জরাজীর্ণ অবস্থায় বাড়িটি থাকায় একটানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বলে মনে করছেন পুর আধিকারিকরা।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?