শনিবার বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, কোন পথে চলবে গাড়ি?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামিকাল শনিবার অর্থা‍ৎ ১৬ নভেম্বর ফের বন্ধ রাখা হচ্ছে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রক্ষাকারী হাওড়া ব্রিজ। শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১:৩০ থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজ। ওই সময়ে যাঁরা হাওড়া স্টেশনে পৌঁছতে চান কিংবা হাওড়া থেকে কলকাতায় আসতে চান, তাদের জন্য বিকল্প পথে গাড়ি চলাচল করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে খানিকটা হলেও ভোগান্তির মুখে পড়তে হবে ট্রেন যাত্রীদের।

ব্রিটিশ জমানায় ১৯২৬ সালে আর এন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনে ১৯৩৭ সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয়। দীর্ঘ ছয় বছর লেগে যায় সেতু নির্মাণে। ১৯৪৩ সালে শেষ হয় সেতু নির্মাণের কাজ। এর পর ১৯৪৩ সালের ৩ ফ্রেব্রুয়ারি হাওড়া ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া হয়। যানবাহন চলাচলের জন্য সেতুটি উপযুক্ত রয়েছে কিনা তা মাঝে মধ্যেই পরীক্ষা করে দেখা হয়। ২০ বছর বাদে ফের সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বনব্দর কর্তৃপক্ষ। সেই কারণে আগামিকাল শনিবার অর্থা‍ৎ ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত হাওড়া ব্রিজ বন্ধ রাখা হচ্ছে। ওই সময় কোনও গাড়ি চলাচল করবে না সেতু দিয়ে।

তাহলে ওই ৫ ঘণ্টা হাওড়া থেকে কলকাতাগামী কিংবা কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি কোথা দিয়ে যাতায়াত করবে? এ বিষয়ে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে। আবার দক্ষিণ হাওড়া ও পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে। একইভাবে কলকাতা থেকেও গাড়িগুলি হাওড়ার দিকে আসবে। ফলে শনিবার রাত সাড়ে এগারোটার পর কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতা যাত্রার আগে এই বিষয়টি মনে রাখতে হবে গাড়িচালকদের।

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক