SIR আবহে সল্টলেকের রাস্তায় ভিন রাজ্যের আধারকার্ড! কোন পথে এল কার্ড?

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা সহ ১২ রাজ্যে চলছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের কাজ। এই আবহে বাংলায় ফের উদ্ধার ভিন রাজ্যের আধার কার্ড। সল্টলেকের রাস্তায় উদ্ধার ভিন রাজ্যের আধারকার্ড। উত্তরপ্রদেশ রাজস্থান, মধ্যপ্রদেশের ঠিকানায় থাকা এই আধারকার্ডগুলোকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার ছুটির দিন সকালে সল্টলেকের বিএ সিএ ব্লকের মাঝে ভিন রাজ্যের আধার কার্ড উদ্ধার হয়েছে। এই দুই ব্লকের মাঝে একটি পার্ক রয়েছে। তার বাইরেই এই  আধার কার্ডগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এদিন সকালে প্রাতঃভ্রমণে যাঁরা বেরিয়েছিলেন। তাঁদের নজরেই আসে বিষয়টি। আধারকার্ডের ঠিকানার দিকে দেখলেও হতবাক সকলে। সবকটি আধারকার্ডে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের সব ঠিকানা। সঙ্গে সঙ্গে বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই পুলিশ এসে আধারকার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কীভাবে আধারকার্ডগুলো এখানে এল তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে কাটোয়া ও ফালাকাটাতে এইভাবে আধারকার্ড উদ্ধার হয়েছিল।

একদিকে রাজ্য জুড়ে এসআইআর-র কাজ চলছে। অতিরিক্তি চাপ ও আতঙ্কে প্রাণহানীর মতো ঘটনাও ঘটেছে। তারমধ্যেই রাস্তায় ভিনরাজ্যের আধারকার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। আধারকার্ডের ঠিকানা নিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা শুরু হয়েছে। জানা গিয়েছে, পুলিশ প্রায় ৬টির মত আধারকার্ড উদ্ধার করে নিয়ে গিয়েছে। এগুলো আসল নাকি নকল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এসআইআর-র কাজ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার হিরিক পড়েছে। এই অবস্থায় ভিন রাজ্যের আধারকার্ড কলকাতায় উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম