৩ বিচারপতি নিয়োগের পরেও শূণ্যপদ ৩০ শতাংশ, বিচারের অপেক্ষায় ২ লক্ষ মামলা

গত শনিবার ৩ জন নিয়োগপতি বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতি ৪১ জন। অথচ বিচারপতি থাকার কথা ৭২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মামলা ঝুলে র‍য়েছে ২ লক্ষেরও বেশি। কারণ বিচারপতির অভাব কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে (High Court) বিচারপতি ছিলেন ৩৯ জন। গত শনিবার ৩ জন নিয়োগপতি বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতি (Judge) ৪১ জন। অথচ বিচারপতি থাকার কথা ৭২ জন। মানে এখনও ৩১ এজলাসে বিচারপতি নেই। পদ শূণ্য প্রায় ৩০ শতাংশ। আর এই বিপুল সংখ্যক বিচারপতির অভাবেই ঝুলে র‍য়েছে প্রায় ২ লক্ষেরও বেশি মামলা। বিচারের অভাবে দিন গুণছে বন্দি ফাইল।

ফেব্রিয়ারি মাসের পাওয়া তথ্য অনুযায়ী, বিচারাধীন প্রায় ২ লক্ষ ৩৪ হাজার ৫৩৯ টি মামলা। তার মধ্যে দেওয়ানি মামলা প্রায় ২ লক্ষেরও বেশি। গত শনিবার কলকাতা হাইকোর্টে অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাই চট্টোপাধ্যায় এবং শুভেন্দু সামন্ত, এই ৩ জুডিসিয়াল অফিসারকে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি বিচারপতিদের বৈঠক হয় দিল্লিতে। সেই বৈঠকে উপ্সথিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের সব রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই বৈঠকেই কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা কম থাকা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কেন্দ্র বিচারপতি নিয়োগ করেছে রাজ্যে। তবে এখনও বিচারপতি পদে বহু আসন শূণ্য।

সম্প্রতি নিয়োগ হওয়া ৩ অতিরিক্ত বিচারপতির মধ্যে ১ জন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

 ১৪ মে শনিবার দিল্লির আইনমন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই কলকাতা হাইকোর্টে তিনজন অতিরিক্ত বিচারপতি নিয়োগের কথা জানানো হয়। আইনমন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হল৷ নিয়োগের দিন থেকে আগামী দুই বছর তাঁরা ওই পদে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ তিন বিচারপতির কার্যকালের মেয়াদ ২ বছর।

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক