দমদমের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দমদমের সুধীর শূর কলেজের পিছনে ছাতাকল এক বস্তিতে আচমকাই আগুন লাগে। এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আগুনের পাশাপাশি বিস্ফোরণ শব্দ হয়েছে বলে জানা গিয়েছে।  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে দমকলের ৫ ইঞ্জিন। বর্তমানে জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ।

অন্যদিকে আগুন দেখতে পেয়েই নেভানোর কাজ শুরু করে স্থানীয়রা। তারপর আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তবে ছাতাকল বস্তিটি খুবই ঘিঞ্জি। তাই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে। মনে করা হচ্ছে ,আগুন লাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।  তবে এখন পর্যন্ত কোন প্রাণহানি বা জখমের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, কি করে আচমকাই আগুন লাগল সে ব্যাপারে পরিষ্কার কিছু জানাতে পারেনি দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।  জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতার জেরে আশেপাশে এলাকাতেও  ছড়িয়ে পড়েছে আগুন। বর্তমানে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আচমকাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।  

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪