‘আমি ষড়যন্ত্রের শিকার’, প্রথমবার মুখ খুলে দাবি হৈমন্তীর

কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের কাছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁর নাম জড়িয়েছে। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের কাছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন। হৈমন্তীর নাম জড়ানোর পর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর পৈতৃক বাড়িতে গেলেও কোনও খোঁজ পাননি। অবশেষে সংবাদমাধ্যমের কাছে ফোনের মাধ্যমে মুখ খুললেন হৈমন্তী। দুর্নীতির সঙ্গে কোনওভাবে জড়িত নই বলে জানালেন মডেল অভিনেত্রী। তবে তিনি কোথায় রয়েছেন তা জানাতে চাননি।

সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ফোনে হৈমন্তীর সঙ্গে যোগাযোগ করেন। ফোনের অপর প্রান্ত থেকে ‘রহস্যময়ী নারী’ হৈমন্তী দাবি করেন, ‘আমি কোনও ভাবেই এই সবের সঙ্গে জড়িত নই। জানি না, কী ভাবে দুর্নীতি হয়। কোনও ধারণাই নেই।’ মডেল হৈমন্তী আরও বলেন, সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার। গোপাল দলপতির সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য সম্প্রতি হৈমন্তী গঙ্গোপাধযায়ের মাও দাবি করেছিলেন তাঁর মেয়ে দুর্নীতির সঙ্গে জড়িত নন।

গত রবিবার হৈমন্তীর মা সংবাদমাধ্যমকে জানান তাঁর মেয়ে অসৎ নয়। বুলাদেবী বলেন, ‘আমার মেয়ে অসৎ নয়। ও সামনে আসবে। সব বলবে। কিন্তু কবে আসবে সেটা আমি জানি না। ও আসবেই সামনে।’ তার আগে শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সাংবাদিকরা ভিড় করে তাঁর মায়ের কাছে হৈমন্তীর বিষয়ে জানতে চাইলে সেই সময় তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’। তাঁর কন্ঠে ঝড়ে পড়েছিল বিরক্তির সুর। কিন্তু পরে মেয়ের পাশে দাঁড়ান হৈমন্তী। যদিও হৈমন্তী গঙ্গোপাধ্যায় ফোনে কথা বললেও তিনি কোথায় আছেন বর্তমানে তা জানাতে চাননি।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস