আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অর্পিতাকে তেমনভাবে চিনি না’ জেরায় দাবি পার্থ’র

নিজস্ব প্রতিনিধি: ‘অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চিনি না’ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই খবর সূত্রের। বৃহস্পতিবার পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় পার্থ চট্টোপাধ্যায়কে যখন তদন্তকারীরা প্রশ্ন করেন, তিনি অর্পিতাকে চেনেন কি না। তখন তার জবাবে পার্থ চট্টোপাধ্যায় এ কথা বলেন।

ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় যখন দাবি করেন তিনি অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চেনেন না তখন তাঁকে আবার প্রশ্ন করা হয় তাহলে কীভাবে চেনেন? এরপর পার্থ জবাব দেন, মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত। এরপর ইডির গোয়েন্দারা জিজ্ঞেস করেন, উনি আপনার খুব ক্লোজ? জবাবে পার্থ জানান, না, নাকতলার পুজোর সময় দেখেছি। তদন্তকারীরা আরও জিজ্ঞেস করেন ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে আপনি জানেন? তার জবাবে পার্থ বলেন, শুনেছি। এটা কি আপনার টাকা? ইডি আধিকারিকরা এই প্রশ্ন করলে পার্থ জানান, একদমই না। তদন্তকারী তখন জানতে চান উদ্ধার হওয়া টাকা কার? পার্থ জানান, জানি না।

উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথির সূত্র ধরে অর্পিতা মুখোপাধ্যায়ের সন্ধান পান ইডির গোয়েন্দারা। এরপর অর্পিতার একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারীরা। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। উদ্ধার হয়েছে চার কোটি ৩১ লাখ টাকার সোনা। উদ্ধার হওয়া টাকা এবং সোনা তাঁর নয় বলে দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনকি উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলেও দাবি করেছিলেন তিনি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় দাবি  করেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। উদ্ধার হওয়া নথি এবিওং পার্থ চট্টোপাধ্যায়ের কথায় অসঙ্গতি ধরা পড়েছে বলে ইডির আধিকারিকদের দাবি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় তথ্য গোপন করছেন বলে অভিযোগ তদন্তকারীদের।

Published by:

Share Link:

More Releted News:

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ