Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না’, জীবন্ত নেতাজি চাইলেন মমতা

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিনেই নেতাজিকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে আনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৭তম জন্মদিনে বেশ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, তিনি নেতাজির ছাই চান না, বরঞ্চ জীবন্ত মানুষটাকেই ফেরত চান তিনি। কেন চান সেটাও জানিয়েছেন। বলেছেন, ‘দেশকে যিনি নেতৃত্ব দেন, তিনিই নেতা৷ নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, আর নেতাজির মতো নেতা জন্মালো না। আরেকটা নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ জন্মাবে না।’ এদিন কলকাতার(Kolkata) রেড রোডে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে নেতাজি মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপনের পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। সেখানেই নেতাজির জন্মদিনকে(23rd January) জাতীয় ছুটি(National Holiday) হিসেবে ঘোষণা না করা থেকে শুরু করে মৃত্যু রহস্য উদঘাটন না হওয়া একাধিক বিষয়ে আক্ষেপ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সেই সময়েই তিনি নেতাজিকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে একবার ছাই নেওয়ার জন্য বলা হয়েছিল। আমি সেটা নিতে চাই না। আমি জীবন্ত নেতাজি চাই, ছাই নয়। ছাই দিয়ে আগুন চাপা যায় না। আমাদের কী দুর্ভাগ্য, দেশের কী দুর্ভাগ্য, যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে, দেশকে দিশা দেখাতে গিয়ে লড়াই করে গেল, তাঁর জন্মদিনটা জানলেও, মৃত্যুদিনটা আমরা জানি না। চির অমাবস্যার অন্ধকারে লুকায়িত আছে। আমরা লজ্জিত। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, আমরা এর রহস্য উদঘাটন করব। সব হয়ে যায়, কিন্তু নেতাজিকে ভুলে যায়। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর আগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশ করেছিলাম আমরা। আমাদের সরকার ৬৪টি ফাইল প্রকাশ্যে এনেছিল। কিন্তু ওরা কী করল? কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের হেফাজতে থাকা কোনও ফাইল প্রকাশিত হয়নি। ২০ বছর ধরে চেষ্টা করেও ২৩ জানুয়ারিকে জাতীয় দিবস করতে পারিনি। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। রাজনৈতিক কারণে ছুটি হয়, দেশ নায়কের জন্মদিনে জাতীয় ছুটি হয় না। ২০ বছরের চেষ্টাতেও জাতীয় ছুটি ঘোষণা হল না। এদেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য লড়াই করেছে তাঁদের শ্রদ্ধায় ছুটি হয় না।’

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের