Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অসহায় মানুষ বাংলার দরজা খটখটানি করলে আশ্রয় দেব’, বাংলাদেশ নিয়ে আশ্বাস মমতার

ওপার বাংলার মানুষকে আশ্বাস এপার বাংলার নেত্রীর। যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তবে আমরা আশ্রয় নিশ্চয় দেব - আশ্বাস মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে(Student Movement on Anti Reservation Issue) জ্বলছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ(Bangladesh)। গত ৩-৪দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। জারি কার্ফ্যু, বন্ধ ইন্টারনেট, পথেঘাটে সাঁজোয়া গাড়ির টহল। প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লিও। ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তারই মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে, দেশের সরকারি চাকরির ক্ষেত্রে ৭ শতাংশ সংরক্ষণ থাকছে। এর মধ্যে ৫ শতাংশ রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। বাকি ২ শতাংশ থাকছে অন্যান্য শ্রেণিভুক্তদের জন্য। বাকি ৯৩ শতাংশ ক্ষেত্রে নিয়োগ হবে মেধার ওপর ভিত্তি করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের দেওয়া এই রায় সে দেশের নিরিখে ঐতিহাসিক। আর সেই ঐতিহাসিক রায়ের দিনেই একুশের মঞ্চ(Ekushe July) থেকে বাংলাদেশের মানুষকে বড় আশ্বাস দিলেন এপার বাংলার নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন একুশের সভার একদম শেষ দিকে মমতা মুখ খোলেন বাংলাদেশ প্রসঙ্গে। বলেন, ‘বাংলাদেশ নিয়ে কিছু বলব না ওটা আলাদা দেশ। যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তবে আমরা আশ্রয় নিশ্চয় দেব। রাষ্ট্রপুঞ্জের(UNO) একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন, তবে তার পাশের এলাকা সম্মান জানাবে। এটুকু আশ্বাস দিতে পারি। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও উত্তেজনায় না জড়াই। সহমর্মিতা রয়েছে। বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, চিকিৎসা করাতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে বলবেন। কেউ যদি রিফিউজি হয়ে যায়, পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। অসমে যখন সমস্যা হয়েছিল, আলিপুরদুয়ারে ছিলেন অনেকে। আমি গিয়েছিলাম দেখা করতে। তবে একটা কথা বলছি, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনায় না যাই, কোনও প্ররোচনায় পা না দিই। ছাত্রছাত্রীদের প্রাণ যাচ্ছে। যারই রক্ত ঝরুক তাঁদের জন্য সহমর্মিতা রয়েছে। আমরা দুঃখ পেয়েছি। খবর রাখছি। আমাদের সহমর্মিতা, দুঃখ থাকবে।’

বাংলাদেশে বহু ভারতীয় পড়াশোনার জন্য যান। তার মধ্যে বাংলার পড়ুয়ারাও রয়েছে। পাশাপাশি চিকিৎসা, আত্মীয়তা সহ বিভিন্ন কারণে দুই বাংলার মধ্যে নিবিড় সম্পর্ক খুবই চেনা দৃশ্য। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্বে চর্চা, সেই সময় উল্লেখযোগ্য বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন, আগামী দিনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বড়সড় আক্রমণের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ওপার বাংলায় থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানরা দলে দলে এপার বাংলায় আসতে চাইবেন সীমানা পেরিয়ে। তা সে বৈধ ভাবেই হোক কী অবৈধ ভাবে। কার্যত হাতে প্রাণ নিয়ে সর্বস্ব খুইয়ে সর্বহারা হয়ে আসবেঝন তাঁরা এপার বাংলায়। সেক্ষেত্রে এ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়টি নিয়ে বেশ অবগত আছেন মমতা। তাই সময় থাকতে থাকতেই এদিন তিনি একুশের মঞ্চ থেকেই বড় বার্তা দিয়ে দিলেন। যে বার্তা ভারত সরকারের দেওয়ার কথা, কার্যত সেই আশ্বাস বার্তা মমতাই দিয়ে দিলেন।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের