শেষলগ্নে বিস্ফোরক ঘোষণা, বিরোধী দলনেতার পদ ছেড়ে দিতে চান শুভেন্দু!

ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে সোমবার সকালে যদুবাবুর বাজারে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। প্রচারে বাধা পেলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে সোমবার সকালে যদুবাবুর বাজারে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। প্রচারে বাধা পেলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ অর্জুন সিং সহ বেশ কয়েকজন প্রথমসারির নেতা। তাঁদের শুনতে হয়েছে গো ব্য়াক স্লোগান। এর কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে যান বিজেপি নেতা তথা রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে জনসভা করেন। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় বললেন, ভবানীপুর উপ-নির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতলে, তাঁকে বিরোধী দলনেতার পদ চেয়ার ছেড়ে দেবেন। এই মন্তব্যের পরই হইচই পড়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর ডাক দিয়েছেন। তবুও তাঁর বিরোধী দলনেতার পদ ছেড়ে দেওয়া নিয়ে মন্তব্য়ে শোড়গোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আচমকা কেন এই ধরণের ঘোষণা করলেন শুভেন্দু? এটা কী ভোট কাটাকুটির খেলার কোনও ছক নাকি তাঁর মনের কথা? এই ধরণের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।

ঠিক কী বলেছেন শুভেন্দু? সোমবার যদুবাবুর বাজারে প্রচার সভায় ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে পাশে নিয়ে তিনি বলেন, ‘আমি শীর্ষ নেতৃত্বকে বলব, প্রিয়াঙ্কা ভবানীপুর থেকে জিতলে আমার চেয়ারটা ওকে ছেড়ে দেব’। তবে তিনি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারীকে হারাতে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজেই হেরে চলে এসেছেন। এমন বাউন্ডারি মেরেছি এখানে চলে এসেছেন’।

বিজেপির রাজ্য় সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন দলে গুরুত্ব বাড়ানো হবে শুভেন্দুর। কিন্তু এথনও পর্যন্ত দিল্লির নেতৃত্বের কাছ থেকে সেরকম কোনও বার্তা আসেনি। বাংলার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এদিন ঘুরিয়ে কার্যত দলকেই বার্তা দিলেন শুভেন্দু।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল