এইমসে বিজেপি নেতাদের ঘনিষ্ঠদের ‘বেআইনি’ নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা

প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে।এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনিভাবে কল্যাণী এইমসে নিয়োগ হয়েছে, এই অভিযোগ তুলে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে মামলাকারীর অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানার নিয়োগে হাত থাকতে পারে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের।

কল্যাণী এইমসে ‘বেআইনি’ নিয়োগ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন এক মামলাকারী। আদালতে ওই মামলাকারী অভিযোগ করেন ‘কল্যাণী এইমসে মৈত্রী দানা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। তাঁর মাসিক বেতন ৩০ হাজার টাকা। এমনকি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী কোনওরকম নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়ে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করেছেন মামলাকারী। তাঁর চাকরি পাবার পিছনে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের হাত থাকতে পারে বলেও দাবি ওই মামলাকারীর। শুধু মৈত্রী দানা একা নন, অভিযোগ, কল্যাণী এইমসে কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছেন রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠও। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য এই মামলায় ইতিমধ্যে তদন্ত করছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি। তদন্তে নেমে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি গোয়েন্দারা। সিআইডি সূত্রে দাবি, মৈত্রীর দেওয়া বক্তব্যের সঙ্গে তথ্যে অনেক ফারাক রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে কল্যাণীর এইমসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির ৪ নেতা নিয়োগ করিয়েছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের তালিকায় ৮ জনের নাম রয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী  ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং রাণাঘাটের সাংসদ  জগন্নাথ সরকারের। উল্লেখ্য, কল্যাণী এইমস নিয়োগে দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় এফআইআর দায়ের হয়েছিল। এফআইআর করেছিলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। এরপরেই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর