জানতেন কি সিপিএমের মহম্মদ সেলিম ব্রাহ্মণ? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার পর থেকেই সামনে আসছে একের পর অভিযোগ। কোথাও মৃত ভোটারকে জীবিত করে দেওয়া হয়েছে আবার কোথাও জীবিত ব্যক্তিকে দেখানো হয়েছে মৃত বলে। নাম, পদবির ভুল তো রয়েছেই। এই রকমই ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। ভোটাররা বলেছেন এই ভুলের দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। এই আবহেই সবথেকে যে বিষয় চচায় উঠে এসেছে তা হল এসআইআর-এর খসড়া তালিকায় ওঠা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। খসড়া ভোটার লিস্টে মহম্মদ সেলিমের পদবী ‘ব্রাহ্মণ’। একই জিনিস হয়েছে তাঁর ছেলে অতীশ আজীজের ক্ষেত্রেও। অর্থাৎ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেলিম ও তাঁর পুত্র দুজনেই ব্রাহ্মণ। এমনটাই কাজ করেছে নির্বাচন কমিশন। তথ্য যে ভুল হয়েছে সেই ছবি শেয়ার করেছেন সেলিমের পুত্র অতীশ আজীজ।

মহম্মদ সেলিমের পুত্রের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে খসড়া তালিকায় প্রথম নামে অতীশ আজীজের নাম রয়েছে। শেষের নামে লেখা হয়েছে ‘অবস্থি’। এখানেই শেষ নয় । অতীশ আজীজ ছবি পোস্ট করে অভিযোগ করেছে নির্বাচন কমিশন শুধু তাঁর নামেই ভুল করেননি। ভুল হয়েছে বাবা মহম্মদ সেলিমের নামেও। অতীশ আজীজের নামের পরেই আত্মীয়ের হিসেবে রয়েছে তাঁর বাবা মহম্মদ সেলিমের নাম। তাঁরও শেষের নামে লেখা হয়েছে ‘অবস্থি’। যা ব্রাহ্মণদের পদবী। সেলিম পুত্র খসড়া তালিকায় ভুল নামের ছবি পোস্ট করে কটাক্ষ করে ক্যাপশনে লিখেছেন, “মিডিয়া, বিজেপি সবাই মিলে কিসব গল্প দিলো যে SIR এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে, এদিকে দেখছি আমাকে ECI ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে।”

 

আরও পড়ুন: জীবিতকে মৃত দেখানোর জের, ১০ বিএলওকে শোকজ

 

 

খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পরিবারের নাম ও পদবি বিভ্রাটের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। সেলিমের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাঁরা সঠিক তথ্যের ভিত্তিতে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তাঁরা। খসড়া তালিকায় পিতা-পুত্রের পদবীতে জ্বলজ্বল করছে ব্রাহ্মণ পদবি ‘অবস্থি’। রাজ্য রাজনীতিতে সর্বদাই সক্রিয় এবং পরিচিট ব্যক্তি হলেন মহম্মদ সেলিম। তাঁর নামের ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন এত বড় ভুল করে তাহলে সাধারণ মানুষদের সঙ্গে ঠিক কি হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন অতীশ আজীজ। প্রশ্ন তুলেছেন এসআইআর নিয়ে কমিশনের ভূমিকা নিয়েও। এত বড় ভুল কীভাবে হতে পারে তা নিয়েই সরব হয়েছেন সেলিম পুত্র।

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর