‘পদ আর ক্ষমতা ব্যবহার করে যৌন হেনস্থার মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না’, বার্তা রাজ্যপালকে

সুপ্রিম নির্দেশের পরে পরেই বিবৃতি দিয়ে নাম না করেই রাজ্যপালকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।   

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। কিন্তু, সাংবিধানিক রক্ষাকবচের জেরে ফৌজদারি ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। এরপর এই অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের(Supreme Court) দরজায় কড়া নাড়েন রাজভবনের ওই মহিলা কর্মী। শুক্রবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি(Chief Justice of India) ডি ওয়াই চন্দ্রচূড়(D Y Chandrachud), বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। শুক্রবার এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে সাহায্যের কথা বলা হয়। রাজ্যের উদ্দেশে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। তার পরে পরেই বিবৃতি দিয়ে নাম না করেই রাজ্যপালকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু(Sanjay Basu)।   

সঞ্জয় তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘পদ আর ক্ষমতা ব্যবহার করে যে যৌন হেনস্থার মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট সেই মর্মে দিক্‌নির্দেশ করবে। রাজ্যের উদ্দেশে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতা। তার পরবর্তীতে রাজ্যপাল যে যে বিবৃতি দিয়েছিলেন, সেগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু তা-ই নয়, রাজ্যপালের পদমর্যাদারও অবমাননা করা হয়েছে।’ মুখ্যমন্ত্রীর আইনজীবীর বিবৃতিতে স্পষ্ট যে, সুপ্রিম কোর্ট শুক্রবার যা যা বলেছে, তাকে রাজ্যপাল বনাম নবান্নের লড়াইয়ে ‘ইতিবাচক’ হিসাবেই দেখতে চাইছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে শুক্রবার ওই মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে। মোট ৩টি নির্দেশ দিয়েছে ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের উদ্দেশে নোটিস জারি, কেন্দ্রকে যুক্ত করতে অনুমতি দেওয়ার পাশাপাশি বেঞ্চের নির্দেশ, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল যাতে এই মামলায় সহযোগিতা করেন, তা নিশ্চিত করতে হবে।

গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী রাজভবনেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। খাতায়কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে ‘অনুসন্ধান’ চালিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) বিষয়টি নিয়ে ‘সক্রিয়’ হন বলেও লালবাজার সূত্রে জানা গিয়েছিল। পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল। সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। এর পরেই গত ৩ জুলাই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন ‘নির্যাতিতা’।

শীর্ষ আদালতে করা আর্জিতে অভিযোগকারিণীর আইনজীবীরা সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদে রাজ্যপালকে ফৌজদারি, সাংবিধানিক ও দেওয়ানি মামলায় রক্ষাকবচ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার আদালতে অভিযোগকারিণীর আইনজীবীরা সওয়াল করতে গিয়ে দাবি করেন, গত ২৪ এপ্রিল এবং ২ মে দু’টি ঘটনায় কিছু তথ্য সংগ্রহ করা গিয়েছে। কিন্তু তদন্ত করা যাচ্ছে না। অভিযোগ খুবই গুরুতর। কিন্তু সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের রক্ষাকবচ রয়েছে। তিন সপ্তাহ পরে আবার এই মামলার শুনানি হবে বলে খবর আদালত সূত্রে।শীর্ষ আদালতের কাছে অভিযোগকারিণীর আবেদন ছিল, সুপ্রিম কোর্ট যাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয়েকটি নির্দেশ জারি করে। প্রথমত, জরুরি প্রয়োজনে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশ যেন রাজ্যপালের বয়ান রেকর্ড করতে পারে। দ্বিতীয়ত, অভিযোগকারিণীকে যেন সুরক্ষা দেয় পুলিশ। তৃতীয়ত, অভিযোগকারিণীর পরিচয় গোপন না-রাখা নিয়ে। উল্লেখ্য, রাজভবনে দরবার বসিয়ে আংশিক সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল। তাতে তরুণীর পরিচয় প্রকাশ্যে এসেছিল। তরুণীর আর্জি, এর জন্য যেন তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হয়। চতুর্থত, ৩৬১ নম্বর অনুচ্ছেদে থাকা রক্ষাকবচ রাজ্যপাল কতটা ব্যবহার করতে পারেন, তা নিয়ে বিধি তৈরি করুক শীর্ষ আদালত।

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর