অবিলম্বে মোদি-শাহের ইস্তফা চাইলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে দেশজুড়ে ফিকে মোদি ম্যাজিক। মুখ থুবড়ে পড়েছে ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান। আর বিজেপির এমন ভরাডুবির পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁরা আওয়াজ তুলেছিলেন, ‘অব কি বার, চারশো বার। আমি তো তখনই বলেছিলাম, অব কি বার চারশো বার নয়, পগার পার হবে। তাই হয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নৈতিক হার মেনে নিয়ে মোদি ও শাহের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।’

দেশে লোকসভা ভোটের ফলাফলকে ইন্ডিয়া জোটের জয় আখ্যা দিয়ে মমতা বলেন, ‘এই জয় মানুষের জয়। বিরোধী জোট ইন্ডিয়ার জয়। অনেক প্রতিকুলতাতে সঙ্গী করে বিরোধী দলগুলিকে লড়তে হয়েছিল। ইডি-সিবিআই-আয়কর দিয়ে অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু তাতে মনোবল ভাঙা যায়নি। দুরন্ত লড়াই করার জন্য ইন্ডিয়া জোটের সঙ্গীদের সমর্থন জানাচ্ছি।’

কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভাল ফলের জন্য সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে শুভেচ্ছা জানালেও রাজ্য কংগ্রেসের নেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল দলনেত্রী। রায়গঞ্জ, পুরুলিয়া ও উত্তর মালদায় কংগ্রেসের সৌজন্যে জয় পেয়েছে বিজেপি। ওই তিন আসন না জিতলে বিজেপি দুই অঙ্কের নিচে নেমে যেত। এদিন এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘কংগ্রেসকে ২-৩টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা মেনে নেয়নি। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো তিনটি আসন বিজেপির হাতে তুলে দিয়েছে। এতে কার সুবিধা হল?’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নাম না করে তিনি বলেন, ‘উনি কংগ্রেসের নেতা নন। উনি আসলে বিজেপি।’

ছাদের উপর থেকে ঝরে পড়ল সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি