চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দে ভারতে পাথর ছোঁড়া হয়েছে বিহারে, বাংলায় নয়, জানাল রেল

নিজস্ব প্রতিনিধি: নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বিহারে (Bihar), বাংলায় (Bangla) নয়। এমনটাই খবর রেল সূত্রে। বৃহস্পতিবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এমনটাই জানালেন।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর সোমবার ও মঙ্গলবার দু দিন পর পর এই ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি। ঘটনায় আগেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে রেল। তদন্তে নেমে এবার এক সিসিটিভি ফুটেজ সামনে আনল ভারতীয় রেল। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। পূর্ব রেলের দাবি, তারাই মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনার সঙ্গে যুক্ত। এই ভিডিওকে ভিত্তি করে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারীরা।

বন্দে ভারত এক্সপ্রেসের কামরায় লাগানো রয়েছে সিসি ক্যামেরা। সেই ক্যামেরায় ওই ভিডিও রেকর্ড হয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে। ভিডিওতে দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ তারাই হামলায় জড়িত বলে দাবি রেলের। বিহারের আলুয়াবাড়ি ও মানগুরজান স্টেশনের মাঝে এই পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, ‘পাথর বিহার থেকে ছোড়া হয়েছে। সেই ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত চার ব্যক্তির গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে, ওঁরা পাথর ছুড়তেই ওখানে দাঁড়িয়েছিলেন। প্রতিটি কামরায় সিসিটিভি রয়েছে। সেখানেই এই ছবি ধরা পড়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ