রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি:  ১২ তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতার রেড রোড। সেখানেই যোগাভ্যাস সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বেশ কয়েকটি আসন অনুশীলন করতেও দেখা গিয়েছে। আজ গোটা বিশ্বের নজর রয়েছে কলকাতার দিকেই। প্রধানমন্ত্রী শুধু যোগাভ্যাস করলেন তাই নয় ঘুরে ঘুরে কয়েকজকে যোগাসন করার ভঙ্গিও দেখিয়ে দিলেন। সেই সঙ্গেই দিলেন তরতাজা থাকার টিপস। এদিন যোগাভ্যাসে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

চলতি বছরের থিম হল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোড থেকে দেশ ও বিশ্বের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। বলেছেন, ‘যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানুষে মানুষে সংযোগ তৈরির শক্তি এবং মানবতার ঐক্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।’ উন্নত ও সুস্থ ভবিষ্যৎ গড়তে যোগের চর্চাকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকলের উদ্দেশ্যে দিয়েছেন সুস্থ বার্ধক্যের মন্ত্র।

দেশের তরুণ ও প্রৌঢ়দের উদ্দেশে মোদি বলেন, ‘ গীতায় যোগের কথা বলেছেন শ্রীকৃষ্ণ। যোগের উপকারিতা পাবেন সব বয়সের মানুষে। আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছর বয়সের চেয়ে ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় হওয়া। আমাদের লক্ষ্য হওয়া উচিত, ৩০ বছর বয়সের চেয়ে ৫০ বছর বয়সে আরও বেশি উদ্যমী হওয়া। যোগ আমাদের শরীরকে নমনীয় হতে সাহায্য করে। এটি আমাদের শান্ত, চাপমুক্ত জীবন বজায় রাখতেও সাহায্য করে। জীবনশৈলীতে আসে ভারসাম্য। এই কারণেই সুস্থ বার্ধক্যের জন্য যোগ এই বিষয়টিকে শুধুমাত্র বয়স্কদের জন্য নয়, বরং সব বয়সের মানুষের জন্য একটি বিষয় হিসেবে দেখা উচিত। যোগকে কোনও একদিনের অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখা উচিত নয়। একে আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে।’ 

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস