বৃহস্পতির দুপুরে মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীর। সাধারণ মানুষ চাতক পাখির মতো বসেছিলেন একটু বৃষ্টির প্রতীক্ষায়। অবশেষে যেন মুখ তুলে তাকালেন বরুণ দেব। বৃহস্পতির দুপুরে কলকাতা পেল বৃষ্টির প্রথম পরশ। প্রচন্ড গরম থেকে অবশেষে সাময়িক স্বস্তি।

সকাল থেকেই ছিল দমবন্ধকর আবহাওয়া। রোদ ওঠার পর আর যেন বাইরে বেরোনো যাচ্ছিল না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলছিল। অসহনীয় গরমের মধ্যেই আশার বাণী শুনিয়ে যাচ্ছিল আবহাওয়া দফতর।

প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছিল রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিন্তু বৃষ্টি আর হয়য় না। অবশেষে আবহবিদদের সত্য প্রমাণিত করেই বৃহস্পতির দুপুরে নামল বৃষ্টি। অঝোর ধারায় না হলেও বৃষ্টি হয়েছে। ঠান্ডা হয়েছে প্রকৃতি। প্যাঁচপ্যাঁচে গরম থেকে সাময়িক মুক্তি।

ইতিমধ্যেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলাতে বজ্রপাতের তীব্রতা তুলনামূলক বেশি। কোচবিহার, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ন’টি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।

শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। বৃহস্পতিবার এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হবে। শুক্রবার অভিমুখ হবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বাড়াবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা