যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রাক্তন ছাত্রের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্রর অস্বাভাবিক মৃত্যু । যাদবপুর ক্যাম্পাসের (Jadavpur Campus)ভেতরে একটি জলাশয় থেকে বুধবার বিকেলে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ খবর আসে এক ছাত্র যাদবপুর ক্যাম্পাসের পুকুরের জলের মধ্যে নিখোঁজ হয়ে গিয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে, যাদবপুর থানার আধিকারিক ডিএমজির দল নিয়ে সেখানে পৌঁছন এবং ডিএমজি টিম জলে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur Univercity) প্রাক্তন ছাত্র (স্থাপত্য)। নাম আসিফ মন্ডল ২৫ বছর । বাড়ি সরকারি হাউজিং এস্টেট, পিএস- পর্ণশ্রী, কলকাতা-৩৮ । জ্ঞানহীন অবস্থায় ওই পুকুরের জলের ভেতর থেকে তাকে উদ্ধার করে পুলিশ অবিলম্বে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই ছাত্রের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে দোলের দিন মঙ্গলবার দুপুরে মানিকতলা থানায়(Manicktala P.S.) এলাকায় মানিকতলা মেইনরোডে সুশান্ত পাইন নামে পঞ্চাশ বছরের এক ব্যক্তি দোল খেলে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । এছাড়া নেতাজি নগর থানা(Netajinagar P.S.) এলাকার রানীকুঠি রোডে দোল খেলে স্থানীয় পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে যান অর্নিব হাজরা, বয়স মাত্র ২৯ বছর। দোল ও হোলি উপলক্ষে শহরে অশোভন আচরনের দায়ে এবং অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অপরাধে কলকাতা পুলিশ মোট ১৯৭ জনকে গ্রেফতার করেছে। আটক হয়েছে ২৮.৮ লিটার বেআইনি মদ।

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ