দিল্লিতে পৌঁছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনিও নাকি? অবশেষে আজ রবিবার (১৪ জুন), পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছেড়ে বিদ্রোহী শিবিরে? অবশেষে মুখ খুললেন সায়নী ঘোষ।

পূর্বতন শাসনামলে তাঁকে শাড়ি ছাড়া দেখা যেত না, মাথায় লম্বা চুলে খোপা করা, কপালে টিপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চপ্পল পায়ে এদিক-ওদিক দাপিয়ে বেড়াতেন। এমনকী প্রায়শই তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘মিনি ভার্সন’ বলা হত। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পর থেকেই তিনি গায়েব। চারিদিকে তাঁকে খোঁজাখুঁজি শুরু! যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ কোথায়? তৃণমূলকে হারিয়ে বিপুল আসন পেয়ে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেও তৃণমূলের হয়ে মুখ খুলেছিলেন সায়নী।

গত ২ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকেই তিনি চুপ! খোঁজ পাওয়া যাচ্ছিল না সায়নীর। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন না। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সেই সাদা শাড়ি পরা সায়নী আর নেই, এখন তিনি জিন্স-টিশার্টে নেত্রী। সাংবাদিক দেখেই তড়িঘড়ি ক্যামেরা এড়িয়ে চলে যান। এতদিন কোথায় ছিলেন তিনি? তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনিও নাকি? দিল্লি থেকে ফিরলেন? বাড়ে জল্পনা। 

পালাবদলের বাংলায় তৃণমূল ভেঙে খান খান। বিধানসভার মতো তৃণমূলের লোকসভাতেও ভাঙন। বিধানসভায় ঋতব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল ব্লক।’ অন্যদিকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়েছেন। তাঁদের নেতৃত্বে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন ১৯ জন তৃণমূল সাংসদ।  এখন নাকি সেটা বেড়ে ২২ জন হয়েছে! তবে বিজেপিতে যোগ নয়, NDA-কে সমর্থন করতে চায়, সেই আর্জি নিয়ে গত সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ১৯ জন সাংসদের সই করা একটি চিঠি জমা দিয়েছেন কাকলি। সেখানেই সই রয়েছে সায়নী ঘোষেরও। এরপর থেকেই জল্পনা, পালাবদলের বাংলায় মমতা-অভিষেকের হাত ছেড়ে ডিগবাজি খেয়ে বিদ্রোহীদের সঙ্গে নাম লেখালেন তিনিও! বিতর্কের ধুম ওঠে।

যদিও জল্পনা-কল্পনার মধ্যেই সায়নীকে যুব কংগ্রেসের সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এত সব কিছুর মধ্যেও কোনও মন্তব্য ছিল না যাদবপুরের সাংসদের। অবশেষে আজ দিল্লিতে পৌঁছেই তৃণমূল ছেড়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের তিনি বললেন, ‘এখন কিছু বলব না। যখন বলার সময় আসবে বলব। ধীরে-ধীরে সব জানতে পারবেন সময় যখন আসবে। আমি সাংবাদিকদের জবাব দেব না। জবাব দিতে হলে সংসদীয় এলাকার মানুষকে দেব।’ রবিবার বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছেন সায়নী। তাঁর পরনে কূর্তি-জিন্স। চুল ছোট ছোট করে কাটা। আগামিকাল অর্থাৎ সোমবার অধ্যক্ষের কাছে যাবেন তাঁরা। সাংসদদের সই করা যে চিঠিটি প্রকাশ্যে এসেছে তাতে ১০ নম্বরে নাম রয়েছে সায়নীর।

আত্মঘাতী রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস