রাতে ক্যাম্পাসে ঢুকে রক্ষীদের মারধর, যাদবপুর বিতর্কে জারি নয়া নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur Incident) থেকে বিতর্ক যেন দূরে থাকতে নারাজ। তবে এবার একই ইস্যুতে নয়া কাণ্ডের সূত্রপাত। ছাত্র মৃত্যুর ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই ক্যাম্পাসে ঢুকে পড়ছিলেন বহিরাগতরা। শুধু তাই নয়, সোমবার রাতে কয়েকজন নিরাপত্তারক্ষীকে ক্যাম্পাসে ঢুকে মারধরও করেছেন একদল বহিরাগত। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। পুলিশেও অভিযোগ জানানো হয়। এরপর ফের বহিরাগতদের প্রবেশ রুখতে জারি হওয়া নির্দেশিকা পুনরায় জারি করেছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

আরও পড়ুনঃ মাটিতে ফেলে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ৪৫ মিনিটের মধ্যেই গ্রেফতার যুবক

ঘটনার পর আহত নিরাপত্তাকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।‌ তবে বহিরাগতদের আগমনের সূত্র ধরা পড়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে ওই বহিরাগতদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক গ্রুপ-ডি কর্মীর আত্মীয়। যদিও বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার বিষয়টি লাগু করা হয়েছে সেই ২০১৮ সাল থেকেই। বিশ্ববিদ্যালয়ে অনাহুতদের প্রবেশ এবং মাদক দ্রব্য সেবন আটকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু নিয়মে ফাঁক থেকে যাওয়ায় এই সবকিছুই চলছিল রমরমিয়ে। ছাত্র মৃত্যুর ঘটনা না ঘটলে হয়তো এই অচলায়তনের কথা সহজে প্রকাশ্যে আসত না। এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে না তাও জোর দিয়ে বলা সম্ভব নয়। গত সোমবারের ঘটনা বুঝিয়ে দিচ্ছে বেআইনি কার্যকলাপ চালিয়ে যেতেই আক্রমণ করা হয়েছে নিরাপত্তারক্ষীদের ওপর।

আরও পড়ুনঃ বর্ধমানে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে আরও নৃশংস পদক্ষেপ অভিযুক্তর

এদিন জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘আমরা অনেক আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, সন্ধ্যার পরে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে, শিক্ষক-শিক্ষিকারা পঠনপাঠন ও গবেষণার কাজ করতে ভয় পাচ্ছেন। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে পড়াশোনার কাজ চালানো মুশকিল হয়ে যাবে। এ ভাবে চলতে পারে না।’ এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্যাম্পাসের অনেকেই। রেজিস্ট্রার স্নেহমঞ্জু জানান, অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের সব পক্ষকে নিয়ে এই বিষয়ে শীঘ্রই বৈঠক ডাকবেন। কিভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা যায় এবং বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় সেই নিয়েই আলোচনা করা হবে।

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম