নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কোর্টে আত্মসমর্পণ করেছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন জানিয়েছে ইডি। সাক্ষীদের প্রভাবিত করছেন মন্ত্রী এমনটাই অভিযোগ জানিয়েছে ইডি। ১ সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানিয়েছে মন্ত্রীর আইনজীবী। আগেই চার্জশিট জমা পড়েছিল তার বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রীকে। এমনটাই জানানো হয়েছে ইডির পক্ষ থেকে।

প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম উপযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের ডায়েরি থেকে উঠে এসেছিল চন্দ্রনাথ সিনহার নাম। এরপর থেকেই প্রাথমিক নিয়োগ মামলায় জুড়ে গিয়েছিলেন কারামন্ত্রী। কয়েকদিন আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এই নিয়ে মন্ত্রীকে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইমতো গত বুধবার সিজিও দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। এই দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী ইডির তলব পেয়েছেন। কয়েকজন এখনও জেলে রয়েছেন। ইডির দফতরে তলবে হাজিরা দিয়েছিলেন মন্ত্রী। কুন্তল ঘোষের ডায়েরি থেকে চন্দ্রনাথ সিনহার পাশাপাশি একাধিক অজানা নামও জানা গিয়েছিল। মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়। ফোন এবং ব্যাঙ্ক একাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরের তলব করা হয়েছিল তাঁকে।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর একাধিকবার তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিনহাকে। সেই সময় প্রথম দিকে কয়েকবার তলব এড়িয়ে গেলেও পরে মুখোমুখি হন মন্ত্রী।। ইডির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও জানিয়েছিলেন তিনি। মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা আগেই বাজেয়াপ্ত হয়েছিল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত