‘মাটির সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই’, শুভেন্দুকে নিশানা বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতির

শুভেন্দুর বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপিরই সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দীকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞানের সুত্র বলে, সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এখন সেই বিপরীত প্রতিক্রিয়ার সন্মুখীন। এবারের লোকসভা নির্বাচনে বাংলার(Bengal) মাটিতে বিজেপির(BJP) খারাপ ফল প্রদর্শন বা আসন কমে যাওয়ার ঘটনায় শুভেন্দু সরাসরি কাঠগড়ায় তুলেছেন এ রাজ্যের সংখ্যালঘুদের। তিনি বোঝাতে চেয়েছেন, মুসলিম-সহ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি বাংলায়। তাতেই রাজ্যে কমেছে বিজেপির আসন। শুধু তাই নয়, তিনি রীতিমত ‘সবকা সাথ-সবকা বিকাশ’ স্লোগান ভুলে যেতে বলেছেন এবং দলের সংখ্যালঘু মোর্চাও তুলে দিতে বলেছেন। সেই ঘটনা ঘিরেই এখন বিতঈক তুঙ্গে উঠেছে বঙ্গ বিজেপিতে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন, শুভেন্দুর বক্তব্য সমর্থন করে না দল। কিন্তু তিনি শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি, এমনকি দলের জাতীয় নেতৃত্বও এই প্রসঙ্গে চুপ। তবে শুভেন্দু প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপিরই সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি(National President of BJP’s Minority Morcha) জামাল সিদ্দীকি(Jamal Siddiqui)।

জামাল শুভেন্দুর বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার বক্তব্য প্রসঙ্গে জানিয়েছেন, ‘শুভেন্দু অধিকারীর কথা শুনে বোঝা যায়, মাটির সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই। আসলে উনি পার্টিতে নতুন এসেছেন। বিজেপির সংস্কৃতির সঙ্গে এখনও পুরোপুরি অবগত নন। সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস নরেন্দ্র মোদির স্লোগান। বিজেপির আদর্শই এই স্লোগানে তুলে ধরেছেন মোদিজি। এই স্লোগান বিজেপির অর্ন্তরাত্মার বাণী। ওর জানা উচিত বিজেপি শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না। সমাজ, দেশের স্বার্থে রাজনীতি করে। সেই কারণে ১৯৮০ সালে বিজেপি গঠনের অল্প দিনের মধ্যেই সংখ্যালঘু মোর্চা গঠন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া। খারাপ ফলের জন্য হতাশা থেকে মুসলিম এবং সংখ্যালঘু মোর্চা নিয়ে আপত্তিজনক কথা বলেছেন বাংলার বিরোধী দলনেতা।’

শুভেন্দু কার্যত তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপি মুসলিম ভোট পায়নি। সুতরাং যারা বিজেপির পাশে নেই, বিজেপিও তাদের পাশে থাকবে না। বিজেপি শুধু হিন্দুদের পাশে থাকবে। হিন্দুদের আবেগ ও স্বার্থ নিয়ে কথা বলবে। অর্থাৎ উগ্র হিন্দুত্বের রাজনীতি করবে। কিন্তু ঘটনা হচ্ছে, এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানার মতো রাজ্যে বিজেপির হিন্দু ভোটেও ধস নেমেছে। অসমে বিজেপির ভোট শতাংশ অতি সামান্য হলেও ছাপিয়ে গেছে কংগ্রেস। অর্থাৎ গত ১০ বছর ধরে মোদি বাহিনী দেশজুড়ে উগ্র হিন্দুত্বের চাষ করলেও তা ফলদায়ী হয়নি ২৪’র ভোটে। বরং হিন্দু ভোট কিছুটা হলেও সরেছে বিজেপির পাশ থেকে। এর মাঝে শুভেন্দু বলছেন, মুসলিমদেরই দল থেকে দূরে সরিয়ে দিতে। কিন্তু তার নিট রেজাল্ট বাংলায় বিজেপিকে আরও বিপাকে ফেলে দেওয়া। কেননা এ রাজ্যের প্রায় ৭০-৭৫টি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। সেই সব কেন্দ্রে সংখ্যালঘু ভোট যেদিকে যাবে, তারাই জিতবে। বাংলায় তীব্র মুসলিম বিরোধিতার রাজনীতি করলে যে কোনওদিনই ক্ষমতা দখল করা যাবে না, সেটা কী জানেন না শুভেন্দু? উঠছে এই প্রশ্ন।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের