ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি কার্যত বাঙালি সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করার বড়সড় বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিধানসভা নির্বাচন প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার দৃশ্য হোক বা অমিত শাহের মুখে বর্ধমানের মিষ্টির প্রশংসা বঙ্গ রাজনীতিতে খাবারের ভূমিকা অনস্বীকার্য। সেই ধারা বজায় রেখেই বিজেপি শপথের মেনুতে থাকছে এলাহি আয়োজন। থাকবে ঝালমুড়ি, রসগোল্লার স্টলও, জিআই ট্যাগ প্রাপ্ত বর্ধমানের বিখ্যাত সীতাভোগ এবং মিহিদানা। নির্বাচনী প্রচারে অমিত শাহ কথা দিয়েছিলেন, ফল ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রীকে সীতাভোগ খাওয়াবেন। সূত্রের খবর, শপথের মঞ্চে সেই দৃশ্য দেখা যেতে পারে।

বাংলায় ভোটের প্রচারের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে তিনি আসবেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী থাকছেন কালকের শপথ অনুষ্ঠান। অমিত শাহ বাংলাতেই রয়েছেন। শপথ অনুষ্ঠানে তিনি থাকবেন। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে বিজেপির প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে।

রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতির পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলার বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক, ক্রীড়াবিদ এবং রূপোলি পর্দার তারকাদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরতে পরতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। জানা গিয়েছে, ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অনেককেই।

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম