জোকা ধর্ষণকাণ্ডে মেডিকো লিগ্যাল টেস্টে সম্মতি দেননি নির্যাতিতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণের অভিযোগ জানালেও মেডিকো লিগ্যাল পরীক্ষা করাতে রাজি হননি জোকা আইআইএম-র নির্যাতিতা। ৪৮ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও পরীক্ষা করানো যায়নি। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করার পরেও মেডিকো লিগ্যাল টেস্টে অনুমতি দেয়নি নির্যাতিতা। এই পরীক্ষার জন্য নির্যাতিতার সম্মতির প্রয়োজন। এই পরীক্ষা যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, তত অভিযোগ প্রমাণিত হওয়ার সম্ভাবনা বেশি।

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতিতার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। নির্যাতিতা সম্মতি না দিলে আদালতে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি তদন্তে কি মিলেছে সেটাও জানানো হবে। ১৯ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত পরমানন্দ।

জোকার ধর্ষণকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ক্যাম্পাসে তরুণী ‘মনোবিদ’ ছিলেন ২ ঘণ্টা ৪০ মিনিট। আইআইএম কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিণী একসঙ্গে বাইরে থেকে একটি ক্যাব ধরে ক্যাম্পাসে এসেছিলেন। নিয়ম মেনে সিকিউরিটি অফিসারকে আগাম মেল করে অভিযুক্ত বন্ধুর আসার খবর জানিয়েছিল। আরও জানা গিয়েছে, রবিবার পুলিশি জেরায় তরুণীকে ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ধৃতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তদন্তের শেষ পর্যন্ত পৌঁছতে তৎপর পুলিশ।

জোকা আইআইএম ধর্ষণের তদন্তের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে সিট। ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। এই দলই তদন্ত করে দেখবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আইআইএম জোকার ধর্ষণে ঘটনা। প্রথমে ৭ সদস্যের দল গঠন করা হলেও। পরে আরও ২ সদস্য বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলের ভেতরে কিভাবে একজন মহিলা ঢুকে গেলেন। নিরাপত্তা রক্ষীরা তাকে আটকালেন না, সবটাই তদন্ত করে দেখা হবে। নির্যাতিতার বাবার বয়ান নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তাংর বাবা বলেছেন, মেয়ের সঙ্গে ধর্ষণ ঘটেনি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান