নিয়োগ দুর্নীতিতে ইডির দফতরে হাজিরা কুন্তলের স্ত্রী জয়শ্রীর

বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির দফতরে হাজিরা দেন কুন্তল-পত্নী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে হাজিরা দিলেন বহিস্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ (Joyshree Ghosh)। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির দফতরে হাজিরা দেন কুন্তল-পত্নী।

কুন্তল ঘোষের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসাবে রয়েছেন স্ত্রী জয়শ্রী। তাঁকে এদিন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রের খবর। জয়শ্রী ঘোষের বয়ান এদিন রেকর্ড করবেন ইডির গোয়েন্দারা। সূত্রে খবর, বহিস্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষের নামে বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। ইডির গোয়েন্দারা সেই সব সম্পত্তি ও তাঁর ব্যাঙ্কের আর্থিক লেনদেন খতিয়ে দেখবেন।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় যুবনেতা কুন্তল ঘোষকে আগেই গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে। সেই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। দুর্নীতিতে নাম জড়ানোয় মঙ্গলবার দুজনকেই দল থেকে বহিস্কার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে কুন্তল ও শান্তনুকে বহিস্কারের কথা জানান।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ