আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন ? বাড়ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : আদালত চত্বরে রক্তাক্ত অবস্থায় বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। আত্মহত্যা না খুন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাঁর মাথায় গুলি লেগেছে। স্থানীয়রা দেখে খবর দেয় থানায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানা!

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছোয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। আদালত চত্বরে পৌঁছেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা।

হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে,  মৃত দেহরক্ষীর দেহের পাশেই একটি ৯এমএম পিস্তল পড়েছিল। সেটি তাঁর নিজস্ব সার্ভিস বন্দুক বলেই জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা বাড়ছে। আত্মহত্যা নাকি খুন ! তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এতে জট কিছুটা কাটবে বলে মনে করছে তারা।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই দেহরক্ষী নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, রাতেই ঘটনাটি ঘটেছে। কেন ওই দেহরক্ষী রাতে আদালত চত্বরে এসেছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বুধবার(৫ ফেব্রুয়ারি)সকাল ৭টা নাগাদ আদালত বিল্ডিংয়ের নীচের তলায় ওই দেহরক্ষীর দেহ উদ্ধার হয়। চেয়ারে বসে অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই অবস্থা থেকে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের