মৃত্যুর পর দেহ দাহ নয়, দান করতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য এর আগে অনেকেই মরোণত্তর দেহদান করেছেন আগে এই বাংলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর পর প্রাণহীন দেহ সমাজের সংস্কার মেনে দাহ বা দাফন করা হয়। কিন্তু সেইসব সংস্কারের ধারেকাছে যেতে চান না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বহুল চর্চিত বিচারপতি দেহদান করতে চান। আগামী ১০ জানুয়ারি কলকাতায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মরোণত্তর দেহদানের অঙ্গীকার করতে পারেন বলে সূত্রের খবর।

‘গণদর্পণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আগামী ১০ জানুয়ারি কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮৩৬ সালে ওই দিনে ভারতবর্ষে প্রথম শব ব্যবচ্ছেদ হয়েছিল। তা করেছিলেন পন্ডিত মধুসূদন গুপ্ত। ১০ জানুয়ারি দিনটি ‘চিকিৎসা বিজ্ঞান দিবস’ হিসেবে বিবেচিত হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, ওইদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত এই সংগঠনের সহ-সভাপতি কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ওইদিন তিনিও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রায় চার দশক ধরে জনসেবায় নিয়জিত গণদর্পন। মরণোত্তর দেহদান নিয়ে সচেতনতা গড়ে তোলা ও এই কাজের সঙ্গে তাঁরা যুক্ত দীর্ঘদিন ধরে। চলতি বছরে ‘চিকিৎসা বিজ্ঞান দিবস’ এর অনুষ্ঠানে তাঁরা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য এর আগে অনেকেই মরোণত্তর দেহদান করেছেন আগে এই বাংলায়। প্রখ্যাত ব্যক্তি থেকে বিজ্ঞান আন্দোলনের অনামী কর্মী মরোণত্তর দেহদান করেছেন। মরোণত্তর দেহদানকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। এবার সেই পথের পথিক হতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ