সাড়ে ৪২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এবার সাড়ে ৪২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সাড়ে ৪২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন বিচারপতি। এদিন ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দেন তিনি। তাঁর মন্তব্য, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’

প্রসঙ্গত নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত ১৪০ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকায় তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন বলে দাবি মামলাকারীদের।

বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাসাপাশি বলেন,  ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’। এদিন বিচারপতি প্রশ্ন তোলেন, ‘মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা নেই বলে কি চাকরি পাননি মামলাকারীরা?’ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী জানান এই মামলায় অতিরিক্ত হলফনামা দিয়ে আরও তথ্য আদালতে জমা দিতে চান তিনি। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই আবেদনে অনুমতি দেন। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

উল্লেখ্য রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে আগেই এসএসসি ভুয়ো সুপারিশে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মঙ্গলবার আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আরও ৪০টি ওএমআর শিটের (উত্তরপত্র) নমুনা নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবারের মধ্যে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ