গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কৈলাস-সহ ৩ বিজেপি নেতা

যৌন হেনস্থার এক মামলায় গ্রেফতার হতে পারেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন বিজেপি নেতা। এই আশঙ্কায় তাঁরা কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন হেনস্থার এক মামলায় গ্রেফতার হতে পারেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন বিজেপি নেতা। এই আশঙ্কায় তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বিজেপিরই এক নেত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ২০১৮ সালেই। কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও অভিযোগ ছিল প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুর বিরুদ্ধেও।

এই তিন বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। জানা যাচ্ছে গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হয়েছেন দ্রুত শুনানির আবেদন জানিয়ে। সূত্রের খবর, মামলাটি গ্রহন করেছেন নতুন প্রধান বিচারপতি। আগামী বুধ অথবা বৃহস্পতিবার শুনানি হতে পারে।

২০১৮ সালে দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় হয়েছিল বঙ্গ বিজেপি। সেসময় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি অবশ্য এখনও বাংলার পর্যবেক্ষক রয়েছেন। তবে একুশের ভোটে পর্যুদস্থ হওয়ার পর তাঁকে এই রাজ্য খুব একটা দেখা যায়নি। এরমধ্যেই পুরোনো মামলাটি ফের সামনে আসে। এমনকি তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তাই আগেভাগেই তিন নেতাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। সেই মতো কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদনও করেছেন তাঁরা।

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও