কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৫জন যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০জন। দুর্ঘটনার পরে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘NFR জোনে ভয়াবহ দুর্ঘটনা।  যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। রেল, এনডিআরএফ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।‘

অন্যদিকে দুর্ঘটনার পরে পরেই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর সেই ট্যুইটের পরে পরে দেখা যায় সেখানে হাজির হয়েছেন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরা। কার্যত তাঁদের মাধ্যমেই উদ্ধারকার্য চলছে দুর্ঘটনাস্থলে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন হল নিউ জলপাইগুড়ি। সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছেই রয়েছে রাঙাপানি স্টেশন যেখান থেকে নিউ জলপাইগুড়িগামী বা নিউ জলপাইগুড়ি থেকে অনান্য দিকে যাওয়ার ট্রেন নিয়ন্ত্রণ করা হয়। এদিন সকালে সেই রাঙাপানিতেই ঘটে দুর্ঘটনা। সোমবার সকাল থেকেই শিলিগুড়িতে চলেছে মুষলধারে বৃষ্টি। তার মধ্যেই কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

 

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪