বাংলাদেশের সাংসদের মৃত্যুর ঘটনায় অ্যাপ চালককে জেরা সিআইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি সাংসদ আনোয়ার উল আজীমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার অ্যাপ ক্যাব চালককে জেরা করল সিআইডি আধিকারিকরা। বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়েছে। খুনের দিন ঠিক কী ঘটেছিল, সেসম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই সিআইডি আধিকারিকদের এই জেরা বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, চিকিৎসা করাতে গত ১২ মে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন সাংসদ আনোয়ার উল আজীম। কলকাতায় এসে বরাহনগরে এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে প্রথম ওঠেন সাংসদ। তদন্তে নেমে সিআইডি আধিকারিকরা জানতে পেরেছেন, বরাহনগর থেকে একটি গাড়িতে চেপে নিউটাউনের আবাসনে পৌঁছেছিলেন আনোয়ার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, একটি অ্যাপ ক্যাবে করে নিউটাউনের আবাসনে গিয়েছেন তিনি। ওই অ্যাপ ক্যাবে আনোয়ার ছাড়াও আরও কয়েকজন ছিলেন। ওই ক্যাবে কারা ছিলেন, কখন ক্যাব ভাড়া করা হয় ও কোথায় তাঁদের নামানো হয়, ক্যাবে যারা ছিলেন, তাঁরা কি কথা বলছিল, তাঁদের সঙ্গে কী কী ছিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার ক্যাব চালককে জেরা করতে শুরু করেছেন সিআইডি আধিকারিকরা।

বুধবার বাংলাদেশের সাংসদকে খুনের খবর প্রকাশ্যে আসার পর তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বুধবারই নিউটাউনের আবাসন যেখানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই জায়গা ঘুরে আসেন সিআইডি আইজি অখিলেশ চতুর্বেদী। জানা গিয়েছে, গত ১৩ মে থেকে বাংলাদেশের সাংসদ নিখোঁজ হওয়ার পর গত ১৮ মে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার হয়নি।   

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক