অপরাধ দমনে এবার গলিতেও চলবে নজরদারি, জানালেন পুলিশ কমিশনার

মহানগরের বিভিন্ন থানায় ব্যাটারি চালিত সাইকেলে চলে টহলদারি। জানা গিয়েছে, প্রতিটি থানাতেই এই সাইকেলের ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় রাস্তায় প্রতিনিয়ত চলে পুলিশি (POLICE) নজরদারি। তুলনামূলকভাবে কম নজরদারি থাকে অলিগিলিতে। সেই সুযোগে ঘটে যেতে পারে অপরাধ। তাই কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার থেকে গলিতেও চলবে নিয়মিত কড়া নজরদারি। এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার (POLICE COMMISSIONER)  বিনীত গোয়েল।

সূত্রের খবর, সম্প্রতি পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্তা, থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিক। সেখানেই কমিশনার নির্দেশ দেন, সরু গলি বা অপরিসর রাস্তাতেও নিয়মিত চালাতে হবে কড়া নজরদারি। টহল দিতে হবে হেঁটে ও অলিগলিতে। উল্লেখ্য, ইতিমধ্যেই মহানগরের বিভিন্ন থানায় ব্যাটারি চালিত সাইকেলে চলে টহলদারি। জানা গিয়েছে, প্রতিটি থানাতেই এই সাইকেলের ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ কমিশনারের নির্দেশ, জমে থাকা মামলা গুলির যেন দ্রুত নিষ্পত্তি হয়। থানার ওসিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, কোনও মামলার তদন্তকারী আধিকারিক বদলি হয়ে গেলে তিনি পুরানো থানায় এসে ওই মামলার নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে কেস ডায়েরি হাত বদল করেন না। এই বিষয়ের দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও নির্দেশ, পুর আইন যারা ভাঙবেন বা ভেঙেছেন তাঁদের যেন গ্রেফতার করা হয়। সেই চেকলিস্ট পাঠাতে হবে। প্রতিটি মামলার উপযুক্ত প্রমাণের সঙ্গে ভিডিও ও সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও নির্দেশ, ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে তা বন্ধ করা ও চক্রের সকলকে গ্রেফতার করার। ওসিদের নির্দেশ, রথযাত্রা উৎসবে যাতে সম্প্রীতি বজায় থাকে। পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশ ও ট্রাফিক গার্ডদের নির্দেশ, দ্রুত তৈরি করতে হবে স্ট্র্যাটেজি। সেই সঙ্গে নির্দেশ প্রতিটি থানা ও ব্যারাকের দেখভাল এবং মেরামতির দিকে বিশেষ নজর দেওয়ার। জোর দিতে হবে মদ্যপ ও আইন ভেঙে চালকদের ধরা এবং লাইসেন্স সাসপেন্ড করার।

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর