চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর দুর্গাপুজোর ভিড় সামলাতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের একাধিক বড় পুজোমণ্ডপের জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। এবার থেকে কোনও মণ্ডপেই থাকছে না VIP পাসের সুবিধা। শুধু তাই নয়, প্রবেশ ও বেরোনোর পথে ফুড স্টল রাখার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে একাধিক নিয়ম মেনে চলতে হবে পুজো উদ্যোক্তাদের।

আজ রবিবার (১৮ অক্টোবর) দ্বিতীয় সপ্তমীর সকালে চোরবাগানের দুর্ঘটনার রেশ কাটেনি শহরে। শনিবার রাতে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এই ঘটনার পরই শহরের সমস্ত বড় পুজোর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ কমিটি। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন শুরু করেছে ওই কমিটি। কলেজ স্কোয়ার এবং হাতিবাগান সর্বজনীনের পুজো পরিদর্শনে গিয়ে উদ্যোক্তাদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কোনও ধরনের VIP পাস রাখা যাবে না। সব VIP পাস বাতিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

প্রশাসনের বক্তব্য ভিআইপি পাসের জন্য আলাদা প্রবেশের ব্যবস্থা থাকলে সাধারণ দর্শনার্থীদের লাইনের জায়গা কমে যায়। ফলে সাধারণ মানুষের প্রবেশপথে ভিড় ও চাপ বাড়তে পারে। VIP দর্শনার্থীদের জন্য অতিরিক্ত জায়গা বরাদ্দ করার কারণে সাধারণ লাইনে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কাও থাকে। সেই কারণেই হাতিবাগান সর্বজনীন-সহ একাধিক বড় পুজোয় VIP পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সময়সীমা কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপে ঢোকার রাস্তা এবং বেরোনোর পথে কোনও ফুড স্টল রাখা যাবে না বলে জানানো হয়েছে। দর্শনার্থীদের জন্য আলাদা VIP লাইনও রাখা যাবে না।

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি