মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘুম ভাঙল কলকাতার

মধ্য ভারত থেকে বাংলার ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা প্রবাহিত হয়েছে। তার জেরেই স্থানীয় ভাবে ঝড়বৃষ্টি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে(South Bengal) শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে সব জেলায় সমান ভাবে এই বৃষ্টি হয়নি। কোথাও বেশি হয়েছে, কোথাও বা কম। কোথাও বা শুধুই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড়ও হয়েছে। কিছু কিছি জায়গায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে। শুক্রবার সকালে কলকাতার(Kolkata) ঘুম ভেঙেছে হালকা কুয়াশা, মেঘে ঢাকা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গী করে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। তবে মেঘ থাকার কারনে দিনে সর্বোচ্চ তাপমাত্রা না বাড়লেও রাতের দিকে এদিন বেশ ভালই গরম লাগবে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, মধ্য ভারত(Central India) থেকে বাংলার ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা প্রবাহিত হয়েছে। আর এর টানেই বাংলায় ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এর সঙ্গে যখনই পশ্চিমী ঝঞ্ঝার(Western Disturbance) ঠাণ্ডা হাওয়ার সংঘাত হচ্ছে তখনই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তার থেকেই হচ্ছে কালবৈশাখীর মতো ঝড় ও বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় দমকা ঝড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির(Hail Storm) ঘটনা ঘটেছে। আর তার জেরে ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে আলু(Potato) ও সরষে চাষের জমি। শিলা বৃষ্টিতে ভেঙে গিয়েছে আলু গাছের ডগা। এক রাতের দুর্যোগে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।

এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম(Birbhum), পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ(Murshidabad), নদীয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি(Hooghly), পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের(North Bengal) মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

পুজোয় ব্লু-গ্রিন-অরেঞ্জ-পার্পল লাইনে রাতভর মেট্রো পরিষেবা, কোথায় কখন? জেনে নিন সম্পূর্ণ তালিকা

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ