নেটপ্রভাবী শর্মিষ্ঠা পানোলিকে জামিন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির জামিনের আবেদন খারিজ করার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হুমকি ও অশালীন আক্রমণ। শর্মিষ্ঠার বিরুদ্ধে সাম্প্রদায়িক সংবেদনশীল মন্তব্য সম্বলিত একটি ভিডিও পোস্ট করার অভিযোগ রয়েছে।

গত ৩ জুন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় পানোলিকে জামিন দিতে অস্বীকৃত হন। যদিও শর্মিষ্ঠা সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করেছিলেন। পাশাপাশি নিঃশর্ত ক্ষমাও চেয়েছিলেন। তা সত্ত্বেও ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। মামলার শুনানির সময় বিচারপতি বলেন, “এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওর কথা সকলেই শুনেছেন। এর ফলে একাংশের অনুভূতিতে আঘাত লেগেছে।”

বিচারপতির এই পর্যবেক্ষণ প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে ঘৃণা। এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে পার্থসারথি চট্টোপাধ্যায়কে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই হুমকিগুলিতে ২০২৩ সালে একজন সিইওকে হত্যার অভিযোগে অভিযুক্ত আমেরিকান ব্যক্তি লুইজি ম্যাঙ্গিওনের কথা উল্লেখ করা হয়েছে, যার অর্থ বিচারকেরও একই পরিণতি হওয়া উচিত। আদি নামে একটি অ্যাকাউন্ট এক ধাপ এগিয়ে বিচারপতির অফিশিয়াল জীবনী সম্বলিত একটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের লিঙ্ক পোস্ট করে বিচারককে হীন করার চেষ্টা করে।

যে অ্যাকাউন্টগুলি থেকে হুমকি এসেছে সেগুলি বেশিরভাগই বেনামী। প্রোফাইল পিকচারে কার্টুন অবতার, খেলোয়াড়দের বা মুদ্রার মতো বিভিন্ন ছবি ও প্রতীক দেওয়া। এই প্রোফাইলগুলি তৈরিও করা হয়েছে সম্প্রতি, ২০২৫ সালের মে মাসে।

পুনের বাসিন্দা শর্মিষ্ঠা পানোলি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওগুলিতে সাহসী এবং জোরালো বক্তব্য রাখার জন্য পরিচিত। তিনি এর আগে পাকিস্তানের সমালোচনা করে কন্টেন্ট পোস্ট করেছিলেন। সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুরের সমর্থনে বক্তব্য রেখেছিলেন।

সাম্প্রতিক একটি ভিডিওতে শর্মিষ্ঠা অপারেশন সিঁদুর সম্পর্কে মতামত না জানানোর জন্য বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে লক্ষ্য করে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পানোলির ইনস্টাগ্রামের ভিডিওতে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে ‘অপমানজনক এবং অসম্মানজনক’ মন্তব্য করা হয়েছিল। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার পর, শর্মিষ্ঠা ভিডিওটি ডিলিট করে দেন এবং X (পূর্বে টুইটার) হ্যান্ডেলে জনসমক্ষে ক্ষমা চান।

পুলিশ আধিকারিকদের বক্তব্য ভিডিওটি ডিলিট করার পরেও তাঁকে একাধিকবার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এবং তাঁর পরিবারের কেউ তাতে সাড়া দেননি। বাড়ি থেকেও নিখোঁজ ছিলেন তাঁরা। এরপর আদালত শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে পুলিশ শর্মিষ্ঠাকে গুরুগ্রামে খুঁজে বের করে গ্রেফতার করে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর