কর্মীসভার পরে চেতলায় মমতার সমর্থনে প্রচারে কলকাতার মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি  : ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যেপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন কলকাতার মেয়র  ফিরহাদ  হাকিম। সোমবার সকালে চেতলা গোবিন্দ আরডি রোডে ভোট প্রচার করলেন তিনি। মানুষের সঙ্গে গিয়ে দেখা করে তাঁদের অভাব অভিযোগের কথা শুনলেন। প্রতিবারের মতো এবারও পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। বহু সাধারম মানুষও এদিন তাঁর সঙ্গে কথা বলেন। 

রবিবার রাতে অহিন্দ্রমঞ্চে কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সকলকে একসঙ্গে কাজ করার ডাক দিলেন তিনি। রাস্তায় নেমে কাজ করার কথাও বলেছেন। দলনেত্রীর এই নির্দেশের পরেই সোমবার সকাল সকাল নিজের এলাকায় প্রচারে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন কর্মী সমর্থকরা। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে’ স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে মানুষের দরজায় পৌঁছে গিয়েছিলেন তিনি।

প্রচারে বেরিয়ে তিনি বলেছেন, কে কী বলল, সেটা বড় বিষয় নয়। দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৬০ হাজার মার্জিন রাখার। সেই মতো কাজ করা হচ্ছে। ভবানীপুর নিয়ে ভাবনার কিছু নেই। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলেও হবে না। শুভেন্দুর নাম না করে তিনি বলেন, বিপক্ষে যেই দাঁড়াক দেখার প্রয়োজন নেই। পুরো সংগঠন নিয়ে তৃণমূল মানুষের পাশেল রয়েছে। কোনও সমস্যা হলেই মুখ্যমন্ত্রী ছুটে আসেন। সকলকে চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে এখানেই বড় হয়েছেন। তাঁর সবটাই ভবানীপুরে। তাই ভোট নিয়ে চিন্তা নেই। দল যে টার্গেট বেধে দিয়েছে, সেই টার্গেট পূরণ করতে সকলেই ঝাঁপিয়ে পড়বে। ধর্মনিরপেক্ষভাবে মানুষের পাশে থাকে তৃণমূল। কারও কোনও সমস্যা হলে সমাধানের চেষ্টা করা হয়। 

 

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড