সাতসকালেই থমকালো মেট্রো! স্টেশনে বসছে ডিজিটাল ফেয়ার চার্ট

এদিন একঘণ্টারও বেশি সময় ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ফলে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহন্তের সকালে ধাক্কা খেল কলকাতার(Kolkata) লাইফলাইন মেট্রো(Metro Railway) রেলের পরিষেবা। যার জেরে সমস্যার মুখে পড়েন মেট্রো রেলের যাত্রীরা। তাঁদের একের পর এক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বেড়িয়ে যেতে হয়। বিকল্প মাধ্যমে তাঁদের গন্তব্য যেতে কার্যত কালঘাম ছুটে যায়। কেননা পুরনির্বাচনের জন্য রাস্তা থেকে বিভিন্ন রুটের প্রায় কয়েকশো বাস তোলা হয়েছে। ফলে রাস্তায় বাসের সংখ্যা এদিন অতন্ত কম ছিল। তার মাঝে মেট্রোর এই বিভ্রাট আমজনতাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দেয়। কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, মেট্রোরেলের লাইন ক্ষয়ে যাওয়ার কারণে নিউ গড়িয়া(New Garia) থেকে মহানায়ক উত্তরকুমার(Mahanayak Uttam Kumar) পর্যন্ত রেল গ্রাইন্ডিং মেশিনের কাজ চলছিল রাতভর। সেই কাজই মাস্টারদা সূর্যসেন(Masterda Surya Sen) স্টেশনের কাছে আটকে যায়। ফলে এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি। দক্ষিণেশ্বর(Dakshineshwar) থেকে ময়দান পর্যন্ত এসে ফিরে যায় মেট্রো। একঘণ্টারও বেশি সময় ময়দান(Maidan) থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল। সকাল ৮টার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

অন্যদিকে যাত্রী পরিবহনে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিটি স্টেশনে যাত্রীদের সুবিধার্থে ডিজিটাল ফেয়ার চার্ট(Digital Fare Chart) লাগানো হচ্ছে। ইতিমধ্যেই পার্কস্ট্রিট(Park Street) ও যতীনদাস পার্ক স্টেশনে ইতিমধ্যেই চার্ট লাগানো হয়েছে। এখন যে ভাড়ার তালিকা প্রত্যেক স্টেশনে রয়েছে, সেগুলি বোর্ডের উপর ছাপার অক্ষরে। অনেক ক্ষেত্রেই সেগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে, তাই ঠিকমতন তা পড়া যায় না বেশ কিছু ক্ষেত্রে। বিশেষ করে বয়স্ক মানুষেরা তা পড়তে গিয়ে অসুবিধার সন্মুখীন হন। ভিড়ের সময়ে ভোগান্তির মুখে পড়েন আমযাত্রীরাও। তাই এই ফেয়ার চার্ট ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোয় অত্যাধুনিক রেক চালু হয়েছিল আগেই। এবার স্টেশন চত্বরগুলি আধুনিকীকরণের কাজে হাত দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই বিষ্যয়ে এদিন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নিত্যযাত্রী ছাড়াও মেট্রোয় প্রতিদিন বহু মানুষ সফর করেন। তাঁদের মধ্যে অনেকেরই টিকিটের ভাড়া জানা থাকে না। টিকিট কাউন্টারে ভিড় থাকায় সবসময় জিজ্ঞাসাও করা যায় না। এই পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে ডিজিটাল ফেয়ার চার্ট।

মেট্রো রেল সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। নর্থ সাউথ মেট্রো করিডোর অর্থাৎ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের ২৬টি স্টেশনে মোট ৮১টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। যাত্রীরা যাত্রাপথের ভাড়া আগে থেকে দেখেই টিকিট কাটতে পারবেন। মেট্রোর ভাড়া সম্পর্কিত তথ্য ছাড়াও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও থাকবে বোর্ডে। ইতিমধ্যেই রেক, হ্যান্ডেল চেন, গেট, দেওয়াল–সহ নানা জায়গায় বিজ্ঞাপনের সুযোগ করে দিয়েছে মেট্রো। এবার নতুন সংযোজন ডিজিটাল ফেয়ার বোর্ড। এই ডিজিটাল ফেয়ার বোর্ডে বাংলা, ইংরেজি ও হিন্দি, এই তিন ভাষায় লেখা থাকবে স্টেশনের নাম এবং ভাড়ার পরিমাণ। মেট্রো স্টেশনগুলিকে আধুনিক করতেই এই উদ্যোগ। ডিজিটাল ফেয়ার বোর্ড চালুর ফলে একদিকে যাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনই এই বোর্ডের মাধ্যমে নিজেকে অনেকটাই আধুনিক করে তুলতে পারবে কলকাতা মেট্রো।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া