প্রজাতন্ত্র দিবসে ব্লু লাইনে চলবে কম মেট্রো, আর কোন লাইনে কেমন থাকবে হাল–হকিকত?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। শুক্রবার থেকে টানা ছুটি রয়েছে অনেকের। অনেকেই ছোটো খাটো জায়গায় ঘুরতে চলে গিয়েছেন। আবার অনেকে সোমবার সকাল সকাল পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবেন। কিন্তু তাঁদের জন্য এবার দুঃসংবাদ শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন ব্লু লাইন এবং ইয়েলো লাইনে কম সংখ্যায় চলবে মেট্রো।

জানা গিয়েছে, সোমবার ব্লু লাইনে ২৭২টির বদলে ১৮২টি মেট্রো চলবে। ৯১টি আপ লাইনে, ৯১টি ডাউনে। আর ইয়েলো লাইনে ১২০টির বদলে চলবে ৯২টি মেট্রো। সুতরাং বাড়ি থেকে অন্যত্র যেতে গেলে ভিড়ের সম্মুখীন হতে হবে যাত্রীদের। আবার বেশ খানিকটা সময় অপেক্ষাও করতে হবে যাত্রীদের।

রবিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মনে রাখতে হবে সরস্বতী পুজো আর নেতাজির জন্মজয়ন্তী একইদিনে পড়লেও সেদিন কম চলেছিল মেট্রো ব্লু লাইনে। এখন আবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে। ২৬ জানুয়ারি ছুটি থাকায় সেখানে ভিড় হবে। করুণাময়ী স্টেশনে মেট্রো করে নেমে সেখানে যাবেন অনেকেই। কিন্তু মেট্রোর সংখ্যা কমলে তাতে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা বলে মনে করা হচ্ছে। গ্রিন লাইনে কী হবে? এখনও পর্যন্ত মেট্রো রেলের পক্ষ থেকে গ্রিন লাইন নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। অন্যদিকে বইমেলা চলছে এখন করুণাময়ীর ময়দানে। তার উপরে ছুটির দিন। রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখেই হয়ত গ্রিন লাইনে কোনও বদল হচ্ছে না। পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও বদল হবে না। 

শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রোর সময়সীমার পরিবর্তন করা হয়নি। পাশাপাশি পরিবর্তন হয়নি নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামের মেট্রো সময়ের। সময়সীমা পরিবর্তন হয়নি মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের মেট্রোর। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের প্রথম মেট্রোর সময়সীমা পরিবর্তন হয়নি। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ মেট্রোর সময় ৯:২৮এ রাখা হয়েছে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ৯:৩৩ এর বদলে ছাড়বে ৯:৩৫ এ। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে ৯:৪৫ এর জায়গায় ৯:৪৪ এ।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর