বিকল জলসত্র সরাচ্ছে পুরসভা, সচলের রক্ষণাবেক্ষণে জোর

খোঁজ নেওয়া হচ্ছে শহরের কোথায় কত জলসত্র কী অবস্থায় রয়েছে, তার। পুরসভার মাসিক অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলসত্র নিয়ে আরও একবার উদ্যোগী হল কলকাতা পুরসভা। মেয়র (Mayor) ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিকল জলসত্র গুলি সরিয়ে ফেলা হবে। সচল জলসত্র রক্ষণাবেক্ষণে দেওয়া হবে জোর। এবাদেও জলসত্রে বিজ্ঞাপণ দেওয়ার বিষয়েও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। খোঁজ নেওয়া হচ্ছে শহরের কোথায় কত জলসত্র কী অবস্থায় রয়েছে, তার। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)  মাসিক অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ধুঁকতে থাকা জলসত্র গুলি সরিয়ে ফেলা হবে দ্রুত। পুরসভার এক কাউন্সিলরের (Councilor)  প্রস্তাবের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তিনি ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পুরসভার অনুমতি নিয়ে তবেই বসানো যাবে জলসত্র। সহজে বিজ্ঞাপণ দেওয়া যাবে না, বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনে কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায় বলেন, তাঁর ওয়ার্ডে বেশিরভাগ জলসত্রে পাওয়া যায় না ঠাণ্ডা জল। কোনও কোনও জলসত্রের দরজা ভাঙা। তিনি বলেন, বেশির ভাগ জলসত্রের সংস্কার ও সংরক্ষণ হয় না। নেই সুরক্ষা। সেখানেই মেয়র বলেন, বিকল জলসত্র সরিয়ে ফেলা হবে। খতিয়ে দেখা হবে, যে গুলি সচল তার রক্ষণাবেক্ষণ হয় কি না। বৈঠকে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান মালা রায়। তাঁর সঙ্গে পরামর্শ করে মেয়র ফিরহাদ হাকিম দায়িত্ব দেন মেয়র পারিষদ (বিজ্ঞাপণ) দেবাশিষ কুমারকে। তিনি লক্ষ্য করবেন শহরের কোথায় কত জলসত্র কী অবস্থায় রয়েছে।

ওই বৈঠকেই মেয়র বলেন, জলসত্রের সামনে বিজ্ঞাপণ দেয় একাধিক বেসরকারি সংস্থা। অথচ হয় না রক্ষণাবেক্ষণ। জল পরিশোধন না হাওয়া মানে তা বিষ। তিনি আরও বলেন। পরিস্থিতি খারাপ এরকম জলসত্র থেকে মুছে দেওয়া হবে বেসরকারি সংস্থার নাম। বিজ্ঞাপণ সেই সংস্থাই দিতে পারবে, যেই সংস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। বলেন, জলসত্র বসানোর আগে পুরসভার অনুমতি নিতে হবে। তিনি জানান, ৩ নম্বর বরোয় পুরসভার অনুমতি ছাড়া জলসত্র বসানোর জন্য সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির