‘বর্ষবরণে বেচাল দেখলেই কঠোর ব্যবস্থা’, হুঁশিয়ারি কলকাতার পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিন কেটেছে নির্বিঘ্নে। তাই  বর্ষবরণের রাতে যাতে না কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইজন্য কড়া নিরাপত্তা থাকবে কলকাতায়। শনিবার লালবাজার থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পাশাপাশি এদিন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বর্ষবরণের দিন বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে ।  মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে।

বর্ষবরণের রাতে আট থেকে আশি সকলেই বেরিয়ে পড়েন রাস্তায় । শহরের বুকে বাড়ে দেদার ভিড় । তাই ৩১ ডিসেম্বর   নিরাপত্তা নিয়ে  পর্যালোচনা বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বলেন, ‘ বর্ষবরণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায়। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকবে কড়া নজর।  তাই শিশু, মহিলা এবং বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে কারুর কোন  অসুবিধা না হয়।‘

উল্লেখ্য  পুলিশ কমিশনার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কেউ যদি মত্ত অবস্থায় গাড়ি বা  বাইক চালান তাদের জন্য নেওয়া হবে কড়া  ব্যবস্থা । তবে  বর্ষবরণের রাতে উড়ালপুল দিয়ে যেতে পারবেন বাইক আরোহীরা। । শহরে ৫০টির বেশি জায়গায় স্পেশাল নাকা চেকিংয়ের বন্দোবস্ত থাকবে।  সেইসঙ্গে শহরে কন্ট্রোল রুম এবং নয়া প্রযুক্তিতে গোটা শহরে নজর রাখা হবে। একথায় বর্ষবরণে রাতে কড়া নিরাপত্তা থাকবে কলকাতা জুড়ে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের