বর্ষবরণের আগে শহরে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার মাদক

গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই নতুন ইংরেজি বছর। শনিবার রাতেই বর্ষবরণে মাতবে কলকাতাবাসী। তার আগেই মহানগরে বাজেয়াপ্ত করা হল ৫ কোটি টাকা মূল্যের মাদক। মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রশান্ত সরকার। ২৬ বছর বয়স তাঁর। ধৃত যুবক নদিয়ার শান্তিপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে থেকে মোট ১ কেজি ১৬ গ্রাম উচ্চমানের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৮ লাখ টাকা বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে এন্টালি থানা এলাকার শিয়ালদহ স্টেশন রোডে হানা দিয়ে প্রশান্ত সরকারকে প্রথমে আটক করেন তদন্তকারীরা। তাঁকে আটক করার পর তল্লাশি চালান স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। তল্লাশি চালিয়ে ওই যুবকের থেকে উচ্চমানের হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বিপুল পরিমাণ মাদক পাওয়ার পর প্রশান্ত সরকারকে গ্রেফতার করেছেব পুলিশ। ধৃত ওই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে গ্রেফতারের পর শনিবার তাঁকে আদালতে পেশ করেছে পুলিশ।

উল্লেখ্য বর্ষবরণের রাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট-সহ গোটা কলকাতায়। গোটা কলকাতা জুড়ে শনিবার মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি। থাকবে দুইটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নজরদারির জন্য ড্রোন-ও ব্যবহার করা হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া