আরজি কর চত্বরে ফের ১৫ দিনের জন্য জারি ১৬৩ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর চত্বরে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কলকাতা পুলিশ। আজ শুক্রবার কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আরজি কর চত্বর সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরনো ১৪৪ ধারা) জারি থাকছে। নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিদিনই চলছে ঘটা করে আন্দোলন। প্রচারমাধ্যমে ছবি তোলার নেশায় হাতেগোনা কয়েকজন প্রতিদিনই ‘উই ওয়ান্টস জাস্টিস’ শ্লোগান নিয়ে পথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে চলেছেন। বিপাকে পড়েছেন আরজি কর হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করতে গত ১৮ অগস্ট প্রথমবার সাতদিনের জন্য আরজি কর সংলগ্ন শ্যামবাজার ও বেলগাছিয়া চত্বরে ১৬৩ ধারা (১৪৪ ধারা) জারি করেন  কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরে গত ২৫ অগস্ট ফের সাতদিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। আগামিকাল শনিবারই ১৬৩ ধারার মেয়াদ শেষ হচ্ছে।

তার আগেই এদিন ১৫ দিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জারি থাকবে ১৬৩ ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। ফলে হাসপাতাল চত্বরে আন্দোলনে অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করছে পুলিশ।

 

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?