বেসুরো সুখেন্দুকে লালবাজারের তলব বৃষ্টিভেজা বিকালে

সুখেন্দুকে বার্তা দেওয়া হয়েছে, এদিন বিকালেই হাজির দিতে হবে তাঁকে লালবাজারের ডাকে। সমাজমাধ্যমে ‘ভুল তথ্য’ পরিবেশন করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসুরো হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ(TMC MP) সুখেন্দুশেখর রায়(Sukhendu Shekhar Roy)। মনে করা হচ্ছে, দলের রাজ্যসভার সাংসদ পদ ধরে রেখেই তিনি এবার পা বাড়াবেন বিজেপির দিকে। এমতাবস্থায় তাঁকে লালবাজারে(Lalbazaar) তলব করল কলকাতা পুলিশ(Kolkata Police)। নিম্নচাপের জেরে এদিন সকাল থেকে বৃষ্টিতে ভিজে চলেছে শহর কলকাতা। আর সেই বৃষ্টির মধ্যেই সুখেন্দুকে বার্তা দেওয়া হয়েছে, এদিন বিকালেই হাজির দিতে হবে তাঁকে লালবাজারের ডাকে। সমাজমাধ্যমে ‘ভুল তথ্য’(False Information) পরিবেশন করেছেন তিনি। কেন করেছেন সেটাই জানাতে হবে তাঁকে। তবে সুখেন্দু জানিয়েছেন, এই মর্মে তিনি পুলিশের কোনও চিঠি পাননি। কেউ তাঁকে ফোনও করেও কিছু জানায়নি। তাই উড়ো খবরে লালবাজারে যাওয়ার প্রশ্ন ওঠে না। হাতে চিঠি পেলে, আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

আরও পড়ুন, West Bengal Orthopedic Association থেকে বহিষ্কৃত সন্দীপ ঘোষ

লালবাজার জানিয়েছে, সমাজমাধ্যমে ‘ভুল তথ্য’ পরিবেশন করেছেন সুখেন্দু। সেই কারণেই রবিবার বিকেলের মধ্যেই তাঁকে কলকাতা পুলিশের সদর দফতরে হাজিরা দিতে হবে। তাঁকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। একটি পোস্টে তিনি দাবি করেছেন, আর জি করের ঘটনার ৩ দিন পর কলকাতা পুলিশের ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে। কেন এই বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু। পুলিশের দাবি, এই তথ্য ভুল। ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদৌ দেরি করা হয়নি। সে বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রবিবার বিকেলে।  তবে এটা ঘটনা যে, আর জি করের ঘটনা(R G Kar Incident) নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন সুখেন্দু। শুধু তাই নয়, শনিবার রাতে তিনি সোশ্যাল মিডিয়াতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও জানিয়েছেন। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। ওই পোস্টেই ডগ-স্কোয়াড নিয়ে বক্তব্য জানিয়েছেন। সেটাই এখন তাঁকে পুলিশি তলবের মুখে এনে দাঁড় করিয়েছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের দায়ে গ্রেফতার যুবক

নিজের পোস্টে সুখেন্দু লিখেছেন, ‘সিবিআইকে স্বচ্ছ ভাবে তদন্ত করতে হবে। কে বা কারা, কেন আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিল, তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হল? কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? কেন ঘটনার ৩ দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হল? এমন বহু প্রশ্ন উঠে এসেছে। এর উত্তর দিতে হবে ওদের।’ এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুর ডাক পড়েছে লালবাজারে। ঘটনা হচ্ছে, সুখেন্দুর পাশে এখন নেই তৃণমূলও। জোড়াফুল শিবির থেকেই এখন দূরত্ব বাড়াচ্ছেন সুখেন্দু। আর জি করের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যমে এ বিষয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। যা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছে পুলিশ। সাংবাদিক সম্মেলনেও সিপি জানান, ভুয়ো এবং ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ না করলে পুলিশ আইনি পদক্ষেপ করবে। সুখেন্দুর পোস্টের বিরোধিতা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি পাল্টা পোস্টে জানিয়েছেন, আর জি কর-কাণ্ডের সুবিচার তিনিও চান। তবে সিপিকে হেফাজতে নেওয়ার দাবির বিরোধিতা করছেন তিনি। কারণ, পুলিশ প্রথম থেকে স্বচ্ছ ভাবে সঠিক পথে তদন্ত করেছে। সুখেন্দুর এই পোস্ট দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন কুণাল।

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

কথাবার্তায় সংযম রাখুন, নয়তো ভাল বন্ধুকে হারাতে পারেন, জানুন নবমী কার কেমন যাবে

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম